Saturday, June 27, 2026

বিরল দৃশ্য! অগ্ন্যুৎপাতে বেরিয়ে এল পাহাড়প্রমাণ কাদার তাল

Date:

Share post:

জল ফুঁড়ে বেরিয়ে এল কাদার পাহাড়প্রমাণ তাল। শুধুই তাল তাল কাদা। কয়েকশো ফুট উঁচু সেই কাদার তাল। সঙ্গে উঠে এল অত্যন্ত উষ্ণ জলের ধারা। ঠিক যেন ফোয়ারা। এরকম বিরল অগ্ন্যুৎপাতের দৃশ্য প্রায় দেখা যায় না বললেই চলে। বিজ্ঞানীদের কথায় একে এককথায় বলে ‘মাড ভলক্যানো’।

গত ৪ জুলাই এমন বিরল অগ্ন্যুৎপাত হয় কাস্পিয়ান সাগরে। আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই অগ্ন্যূৎপাত শুরু হওয়ার আগে বা পরে আজারবাইজানের উমিডে তেল ও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রগুলি থরথর করে কেঁপে ওঠে এক ভয়ঙ্কর বিস্ফোরণে। সেই বিস্ফোরণে লাগোয়া ৬ মাইল এলাকায় অনুভূত হয় সেই কম্পন।

বিজ্ঞানীদের কথায়, এমন বিরল অগ্ন্যুৎপাতে পৃথিবীর অন্দর থেকে লাভার স্রোত বেরিয়ে আসার ঘটনা যতটা স্বাভাবিক,ঠিক ততটাই বিরল পাহাড় সমান কাদার পরিমাণ তাল বেরিয়ে আসার ঘটনাও।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...