Friday, April 3, 2026

দক্ষিণ আফ্রিকার খনি থেকে মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরে

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বৎসওয়ানার খনি থেকে মিলল আরও একটি বড় হিরে।  গত ১ জুন এই বৎসওয়ানা থেকেই উদ্ধার হয় একটি ১ হাজার ৯৮ ক্যারাটের হিরে। ডেবসওয়ানা ডায়মন্ড নামে একটি সংস্থা ওই হিরেটির উদ্ধার করেছিল। তারপর ১২ জুন উদ্ধার হয় ১ হাজার ১৭৪ ক্যারাটের আরও একটি হিরে। কানাডার সংস্থা লুকারা ডায়মন্ড হিরেটি উদ্ধার করেছে। বিশেষজ্ঞদের মতে, এটিই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরে।

লুকারা ডায়মন্ড নামক এই সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর জানান, “আমাদের জন্য এটি ঐতিহাসিক বিষয়”। উদ্ধারের পর হিরেটি  বৎসওয়ানার মন্ত্রিসভার হাতে তুলে দেন তাঁরা। এর আগে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিরে, ‘লেসেডি লা রোনা’ উদ্ধার হয়। যার ওজন ছিল ১ হাজার ১০৯ ক্যারাট। সেটিও এই একই খনি থেকে আবিষ্কার করে লুকারা ডায়মন্ড নামক সংস্থা। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকেই উদ্ধার হয়েছিল বিশ্বের বৃহত্তম হিরে, যার ওজন ৩ হাজার ১০৬ ক্যারাট।

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...