Sunday, June 14, 2026

জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে অভিনব প্রতিবাদ মদন মিত্রর, খোঁচা দিলেন মোদি-শাহকে

Date:

Share post:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে অভিনব প্রতিবাদ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। কখনও সাইকেলে চেপে আবার কখনও গরুর গাড়িতে করে মিছিল করলেন মদন। সপ্তাহের শুরুতেই রাজ্যে পেট্রোলের দাম ছাড়িয়েছে ১০০। বাড়ছে ডিজেলের দামও। আজ, বৃহস্পতিবারও বেড়েছে পেট্রোলের দাম। ৩৯ পয়সা বেড়ে কলকাতায় পেট্রলের নতুন দাম দাঁড়িয়েছে ১০০ টাকা ৬২ পয়সা।

এদিন জ্বালানি তেলের ক্রমশ দাম বৃদ্ধির জেরে দক্ষিণেশ্বর থেকে বেলঘরিয়া পর্যন্ত মিছিল করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। একই সঙ্গে খোঁচা দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকেও। অমিত শাহ এবং নরেন্দ্র মোদিকে বিঁধে মদন মিত্র বলেন,”একটি গরু নরেন্দ্র মোদি এবং আরেকটি গরু অমিত শাহ।”

আরও পড়ুন-হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নাসিরুদ্দিন শাহ

আজ, ৮ জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন। মদন মিত্র বলেন, ‘আজ ওঁনার জন্মদিন। কিন্তু বিধানসভায় তাঁকে মাল্যদানের জন্য বামেদের একজনও নেই। কারণ, বাম ও কংগ্রেসের একজন বিধায়কও নির্বাচিত হননি। এরকমই পরিস্থিতি হবে দিল্লিতে। একদিন এমন সময় আসবে যেদিন দিল্লিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মালা দেওয়ার কেউ থাকবে না।”

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...