Wednesday, June 24, 2026

হিমাচল প্রদেশের ৬ বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের জীবনাবসান

Date:

Share post:

প্রয়াত হিমাচল প্রদেশের (Himachal Pradesh) প্রাক্তন (Ex CM) মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং (Virbhadra Singh)। আজ, বৃহস্পতিবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হিমাচল প্রদেশের ৬ বারের মুখ্যমন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। সিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছিল বর্ষীয়ান কংগ্রেস (Congress) নেতার। হাসপাতালের তরফেই জানানো হয় ভোর ৩.৪০ মিনিটে প্রয়াত হন বীরভদ্র সিং।

এর আগে গত সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বীরভদ্র সিং। এছাড়াও বার্ধক্যজনিত একাধিক সমস্যা ছিল তাঁর। প্রবল শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি। তারও আগে দু’দুবার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হলো। কালের নিয়মে চলে যেতে হলো তাঁকে।

কংগ্রেস নেতা বীরভদ্র সিংকে ৯ বার বিধায়ক ও ৫ বার সাংসদ ছিলেন। তিনি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ৬ বার। ১৯৮৩-১৯৯০ প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হন তিনি। তারপর ১৯৯৩-১৯৯৮, ২০০৩-২০০৭ ও শেষবারের জন্য ২০১২-২০১৭ তিনি দায়িত্বভার সামলেছিলেন তিনি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...