Saturday, May 30, 2026

পুরসভায় চাকরি দেওয়ার নাম করে জালিয়াতির অভিযোগ, গ্রেফতার তিন

Date:

Share post:

দেবাঞ্জনকাণ্ডের রেশ এখনও কাটেনি। এর মধ্যে ফের কলকাতা পুরসভায় চাকরি করে দেওয়ার নামে জালিয়াতির অভিযোগ উঠল। কলকাতা পুরসভার নামে ভুয়ো নিয়োগপত্র দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, পুরসভায় চাকরি দেওয়ার নামে ৫০ হাজার টাকা তোলা হয়েছে। এই অভিযোগে রাজীব মল্লিক, জয়দেব সরকার ও সিদ্ধার্থ সাহা নামে তিনজনকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, যে ব্যক্তি প্রতারিত হয়েছেন তাঁর নাম কিরণ যাদব। তাঁর সঙ্গে আলাপ হয় রাজীব মল্লিকের। রাজীব নিজেকে কলকাতা পুরসভার এক উচ্চপদস্থ কর্মী বলে পরিচয় দেয়। এরপর ওই যুবককে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় রাজীব। এর জন্য ওই ব্যক্তির কাছে ৭০ হাজার টাকা চায় রাজীব। এরপর ওই ব্যক্তি কয়েক দফায় মোট ৫০ হাজার টাকা দেয় রাজীবকে।

এরপর ওই ব্যক্তিকে নিয়োগপত্র তুলে দেন রাজীব। পাশাপাশি আরও বকেয়া ২০ হাজার টাকা চায় রাজীব। কিন্তু ওই টাকা দেওয়ার আগেই কিরণ যাদব কলকাতা পুরসভার অফিসে চাকরিতে যোগদান করতে যান। এরপরেই রাজীবের কুকীর্তি ফাঁস হয়ে যায়। পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয় ওই নিয়োগপত্রটি ভুয়ো। এরপর রাজীবের সম্বন্ধে খোঁজখবর করতে শুরু করে কিরণ যাদব। জানতে পারেন কিছুদিন আগেই একজনের সঙ্গে এইরকম একটি প্রতারণা করেছেন রাজীব। রাজীবের আরও দুজন সাঙ্গ হলেন জয়দেব সরকার ও সিদ্ধার্থ সাহা। পুর কমিশনারের সই জাল থেকে শুরু করে পুরসভার ভুয়ো লেটারহেট, জাল স্ট্যাম্প তৈরি করে তারা। ভুয়ো নিয়োগপত্র তৈরি করে তারা দেয় রাজীবকে। রাজীব টাকা তোলে। সেই চক্রের মাথা। ঘটনা জানতে পেরেই কিরণ যাদব নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন। জালিয়াতির মামলায় তাদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

উল্লেখ্য, কিছুদিন আগে একই ধরনের অভিযোগে ওই তিনজনকে পুলিশ গ্রেফতার করে। জেল হেফাজতে ছিল তারা। ফের তাদের তিনজনকে মধ্য কলকাতার নিউ মার্কেট থানার পুলিশ গ্রেফতার করে।

আরও পড়ুন- করোনার কারণ পিছিয়ে যেতে চলেছে ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...