Saturday, May 30, 2026

সব জল্পনায় জল ঢেলে সৌরভ জানালেন, ‘রাজনীতিতে আমার কোনও ইন্টারেস্ট নেই

Date:

Share post:

গত বিধানসভা ভোটের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় নামটিকে ঘিরে নানা জল্পনা ছড়িয়েছিল বাংলার রাজনীতির আঙিনায়। গেরুয়া শিবিরের কাছের মানুষ হয়ে গিয়েছেন সৌরভ, এমন রটনাও হয়েছিল বাংলা জুড়ে। দলের কেন্দ্রীয় নেতৃত্বও তাঁর ব্যাপারে খোঁজখবর নিচ্ছিলেন বলে সূত্রের খবর। তবে সেসব জল্পনায় সেই সময়ই জল ঢেলে দিয়েছিলেন সৌরভ ঘনিষ্ঠ বাম জমানার প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। সৌরভ নিজেও রাজনীতির প্রসঙ্গে কোনও মতামত দেননি। এমনকী মমতার বিরুদ্ধে সুর চড়াতেও দেখা যায়নি তাঁকে। সেই সৌরভের বাড়িতে বৃহস্পতিবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা ও দিদির এই সাক্ষাৎকার কী সবটাই রাজনীতি বর্জিত? নাকি রাজনীতির আঙিনায় নতুন ইনিংস শুরু করার জন্য তৈরি হচ্ছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ক্যাপ্টেন? এবার এই প্রশ্নই ঘুরছে বিভিন্ন মহলে।
যদিও খোদ মহারাজ বলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পুরোটাই সৌজন্যের। মুখ্যমন্ত্রীর আগে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে দিদি।

প্রাক্তন ভারত অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন, না কোনওভাবেই আমার রাজনীতিতে যোগদানের কোনওরকম সম্ভাবনা নেই। রাজ্যসভার সাংসদ সংক্রান্ত যেসব খবর প্রকাশিত হচ্ছে সবকিছু ভুল। এরকম কোনও সম্ভাবনাই নেই।
সৌরভ বলেছেন, জন্মদিনে উনি বাড়িতে আসার পর পারিবারিক কথা আলোচনা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। উনি আমার ও পরিবারের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আমিও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছি। এই সময় অনেকেই ছিলেন। আমাদের মধ্যে রাজনীতির কোন কথা হয়নি।
টিম ইন্ডিয়ার মহারাজের সতীর্থ তথা বন্ধু সচিন রাজ্যসভার সাংসদ হয়েছেন। সৌরভের রাজনীতিতে না আসার কারণ কি? এই প্রশ্নের উত্তরে সৌরভের স্পষ্ট জবাব, “আমি অনেকদিন আগেও বলেছিলাম রাজনীতিতে আমার কোন ইন্টারেস্ট নেই। রাজনীতির জন্য আমি না।” সৌরভের এই সোজাসাপ্টা জবাবে সমস্ত জল্পনার অবসান।

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...