Saturday, April 4, 2026

কোভ্যাক্সিন ডেল্টা প্রজাতি রুখতে তেমন না হলেও কার্যকরী, জানালো হু

Date:

Share post:

কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে প্রাথমিকভাবে সন্তুষ্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। নভেল করোনাভাইরাসের (Coronavirus) ডেল্টা প্রজাতির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের (Covaxin) কার্যকারিতা তেমন না হলেও তা ‘বেশ ভালো’ বলে জানিয়েছেন সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন (Soumya Swaminathan)।

স্বামীনাথন জানিয়েছেন, ভারত বায়োটেকের (Bharat Biotech) কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের তথ্য নিয়ে গত ২৩ জুন একটি মিটিং হয়েছে। গত শনিবার কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের তথ্য প্রকাশ করে ভারত বায়োটেকের দাবি করে, যাঁদের করোনাভাইরাসের উপসর্গ ছিল সব মিলিয়ে ৭৭.৮ শতাংশ কার্যকর কোভ্যাক্সিন। যাঁদের অতিমাত্রায় উপসর্গ রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে তা ৯৩.৪ শতাংশ কার্যকরী। পাশাপাশি তারা দাবি করে, করোনাভাইরাসের ডেল্টা প্রজাতির বিরুদ্ধে কোভ্যাক্সিন ৬৫.২ শতাংশ কার্যকরী।

আরও পড়ুন-সঠিক সময়ে মিলছে না পেনশন, মোদিকে চিঠি বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত কর্মীদের

WHO’র মুখ্য বিজ্ঞানী জানিয়েছেন, প্রাথমিকভাবে ভারতের ৬০ থেকে ৭০ শতাংশ মানুষের টিকাকরণের দিকে নজর দিতে হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...