Wednesday, June 24, 2026

সঠিক সময়ে মিলছে না পেনশন, মোদিকে চিঠি বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত কর্মীদের

Date:

Share post:

পেনশন(pension) মিলছে না সঠিক সময়ে। গত ৩০ জুন বেতন এবং পেনশন ইস্যু করার কথা থাকলেও এখনও পর্যন্ত হয়নি‌। এই ঘটনার জের এই দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মীরা। চিঠিতে অনুরোধ জানানো হয়েছে অবিলম্বে পেনশন চালু করার জন্য।

চিঠিতে অভিযোগ তোলা হয়েছে, ২০২১ সালের জুন মাসের পেনশন এখনও পাননি অবসরপ্রাপ্ত কর্মীরা। গত ৩০ জুন বেতন এবং পেনশন ইস্যু করার কথা থাকলেও এখনও পর্যন্ত তা করা হয়নি। প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে বিশ্বভারতী পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিশ্বভারতীর কর্মসমিতির আচার্য মনোনীত সদস্য, অবসরপ্রাপ্ত অধ্যাপক দুলাল চন্দ্র ঘোষ এবং সংস্থার সম্পাদক শিশির কুমার দত্ত চিঠিতে উল্লেখ করেছেন বিগত ৩ মাসে বিশ্বভারতীর চল্লিশ জন অবসরপ্রাপ্ত কর্মী মারা গিয়েছেন। করোনার এই অতিমারীর সময়ে মানুষ যখন চরম সংকটের মধ্যে রয়েছে, তখন বিশ্বভারতী কর্তৃপক্ষের এই পেনশন দেওয়ায় দেরি হওয়াতে তাঁরা অনেক বেশি সমস্যায় পড়েছেন।

আরও পড়ুন:সৌমিত্রকে “পাগল-জোকার-অর্বাচীন” কটাক্ষ দিলীপের, কড়া বার্তা অমৃতাকেও

অন্যদিকে বিশ্বভারতীর তরফে দাবি করা হয়েছে, করোনাকালে অর্ধেক কর্মী নিয়ে কাজ করতে হচ্ছে তাই বেতন ও পেনশন দেওয়ার ক্ষেত্রে কিছুটা দেরি হচ্ছে। যদিও সে দাবি ধোপে টেকেনি, পাল্টা বিশ্ববিদ্যালয়ের কর্মী অবসরপ্রাপ্তরা জানিয়েছেন, রাজ্য সরকার এই সময় অর্ধেক কর্মী নিয়ে কাজ করছেন তাহলে তাদের কেন বেতন ও পেনশন দিতে সমস্যা হচ্ছে না? শুধু কেন বিশ্বভারতীর হচ্ছে?

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...