Friday, April 3, 2026

ফিরহাদের কড়া বার্তায় সুর নরম মালিকদের, আগামিকাল থেকে পথে অতিরিক্ত বাস

Date:

Share post:

গণপরিবহণকে সচল করতে কড়া বার্তা দিয়েছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ভাড়া না বাড়ানোর বিষয়েই অনড় রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সুর নরম বেসরকারি বাস (Bus) মালিক সংগঠনগুলির। শনিবার থেকে রাস্তায় নামবে আরও বেশি সংখ্যক বেসরকারি বাস।

বেঙ্গল কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে জানানো হয়েছে, শনিবার থেকে আরও সাড়ে তিন হাজার বাস রাস্তায় নামছে। ফলে হয়রানি কমবে যাত্রীদের।

১ জুলাই থেকেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচল করার ক্ষেত্রে অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কিন্তু পেট্রোল-‌ডিজেলের (Petrol-Diesel) লাগাতার বেড়ে চলা বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সারাবন বাস মালিকরা হলে রাস্তায় বেসরকারি বাস খুব কমই চলাচল করতে দেখা যায় হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা। অবশেষে পরিবহন মন্ত্রীর সঙ্গে আলোচনার পর শনিবার থেকে বেশি সংখ্যায় বাস নামবে বলেই জানিয়েছে বাস মালিক সংগঠনগুলি।

ফিরহাদ হাকিম বলেন, “জনস্বার্থে আগে রাস্তায় বাস নামানো হোক, তারপর ধীরে ধীরে বাস ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা করা হবে”।

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য বাজেটে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স ও অতিরিক্ত কর মকুব করার কথা বলা হয়েছে। বাস মালিকরাও সরকারের সঙ্গে আলোচনার পথে এটাই সমাধান চাইছেন বলে মত রাজনৈতিক মহলের।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...