Wednesday, March 25, 2026

মুকুল রায় না’কি অন্য কেউ? PAC-র নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা আজ

Date:

Share post:

বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিন আজ, শুক্রবার। সাধারণভাবে অধিবেশনের শেষ দিনেই বিভিন্ন কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন বিধানসভার অধ্যক্ষ। তাই এদিনও তেমনই হবে৷

 

ফলে আজ শিরোনামে থাকতে চলেছে PAC বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হবেন, সেই বিষয়টি৷ রাজনৈতিক মহলও নজর রাখছে, PAC-র নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার দিকে। বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়ের হাতেই কি তুলে দেওয়া হবে গুরুত্বপূর্ণ PAC চেয়ারম্যানের পদ? অধিবেশনের শেষদিনের কৌতূহল এই একটি বিষয়েই৷

আরও পড়ুন: এবার খুনের মামলায় শুভেন্দু, দেহরক্ষীর স্ত্রীর বিস্ফোরক চিঠি

গত ১১ জুন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। কিন্তু বিধানসভার নথিতে এখনও তিনি বিজেপির বিধায়ক। মুকুলবাবুকে PAC-র চেয়ারম্যান করা হচ্ছে বলে তৃণমূল শিবির আগেই ইঙ্গিত দিয়েছে। নির্বাচিত PAC সদস্যদের তালিকাতেও নাম রয়েছে মুকুল রায়ের। নির্বাচিত ২০ সদস্যদের মধ্যে থেকেই একজনকে চেয়ারম্যান করবেন বিধানসভার অধ্যক্ষ। আর সেই নাম ঘোষণা আজই হতে চলেছে৷ মুকুল রায়কে PAC-র চেয়ারম্যানের দায়িত্বভার অর্পন করা হবে নাকি অন্য কোনও নাম চূড়ান্ত হবে, সেটাই আজ সব পক্ষের নজরে৷

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...