Wednesday, June 24, 2026

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার আন্দোলনে তৃণমূল যুবনেত্রী সায়নী

Date:

Share post:

কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের সৌজন্যে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাস (Petrol-Disel-Gas)-সহ জ্বালানির অস্বাভাবিক ও লাগামছাড়া মূল্যবৃদ্ধির (Price Hike) প্রতিবাদে (Agitation) এবার রাজ্যজুড়ে বিক্ষোভ-আন্দোলনে নামছে শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) আগেই জানিয়ে ছিলেন, ব্লকে ব্লকে প্রতিবাদ জানাবে দল।

আরও পড়ুন:বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার ভয়েস রেকর্ড, তদন্তে পুলিশ

একইভাবে আগামী ১০ ও ১১ জুলাই, অর্থাৎ শনি ও রবিবার পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস যে বিক্ষোভ অবস্থান করতে চলেছে তাতে শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের (TMYC) উদ্যোগে রাজ্যের সমস্ত পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে।

তৃণমূলের নবনিযুক্ত যুব সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh) জানিয়েছেন, সকল যুব কর্মীদের কোভিড বিধি মেনে পাম্পের সামনে পেট্রোল ও ডিজেল নিতে আসা সাধারণ মানুষদের থেকে গণ স্বাক্ষর সংগ্রহ ও সামাজিক দূরত্ববিধি মেনে সর্বাধিক ৫০ জন সদস্যদের নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ চালানো হবে নিজ নিজ এলাকায়।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...