Monday, April 6, 2026

সংক্রমণ কমতেই ষষ্ঠ শ্রেণি থেকে স্কুল খোলার নির্দেশ দিল রাজ্য সরকার

Date:

Share post:

করোনা নিয়ন্ত্রণে আসতেই স্কুল খুলতে উদ্যোগ নিল হরিয়ানা সরকার। চলতি মাসের ১৬ তারিখ থেকেই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলে যাচ্ছে। এমনকি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্যও স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র সরকারি নয় খোলা হবে বেসরকারি স্কুলগুলিও। শুক্রবার এমনটাই নির্দেশ দিয়েছে হরিয়ানা সরকার। যদিও নিচু ক্লাসগুলি এখনও বন্ধই থাকবে বলে জানিয়েছে, রাজ্য স্কুল শিক্ষা পর্ষদ।
করোনার দ্বিতীয় ঢেউ সামলে অনেকটাই সুস্থ হরিয়ানা। রাজ্যের দৈনিক সংক্রমণ একশোরও কম। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৫৫ জন। মৃত্যু হয়েছে ১০ জন রোগীর। অনেকটাই স্বাভাবিক সেখানকার পরিস্থিতি। তাই স্কুল খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খটর।
বৃহস্পতিবার সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে হরিয়ানার মুখ্যমন্ত্রী জানান, ‘‘কোভিড সংক্রমণের হার নিম্নমুখী। তাই যত তাড়াতাড়ি সম্ভব স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোভিড বিধি মেনেই স্কুলের পঠনপাঠন চালু করতে হবে।’’আর সেই নির্দেশমত শুক্রবারই রাজ্য স্কুল শিক্ষা পর্ষদের তরফে স্কুল খোলার নির্দেশিকা দেওয়া হয়।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...