Saturday, June 27, 2026

রেকর্ড গড়লেন স্টোকস, পিছনে ফেলে দিলেন ধোনিকে

Date:

Share post:

রেকর্ড গড়লেন বেন স্টোকস( ben stokes)। পাকিস্তানের( Pakistan) বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে নামা মাত্রই রেকর্ড গড়লেন তিনি। এক্ষেত্রে টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে( M S Dhoni)। এদিন দলের বাকি ১০ জন ক্রিকেটারের মিলিত ম্যাচ সংখ্যা ও অধিনায়কের একার ম্যাচ সংখ্যার অনুপাতের নিরিখে একদিনের আন্তর্জাতিক ম্যাচে রেকর্ড গড়েন স্টোকস।

পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেই ইংল‍্যান্ড শিবিরের করোনা হানা দেওয়ায়, গোটা দলকে কোয়ারেন্টাইনে পাঠায় ইসিবি। এক্ষেত্রে পরিবর্তে একেবারে নতুন একদিনের দল ঘোষণা করে ইংল্যান্ড। একঝাঁক নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে খেলতে নামেন অস্থায়ী অধিনায়ক বেন স্টোকস। এই ম‍্যাচে খেলতে নামার আগে স্টোকস একদিনের ম‍্যাচ খেলেছেন  ৯৮টি। যেখানে দলের বাকি সব সদস্যের মিলিত ম্যাচ সংখ্যা ছিল ২৬। সুতরাং স্টোকস ও বাকি সকলের মিলিত ম্যাচ সংখ্যার অনুপাত ছিল ৩.৭৬৯। এক্ষেত্রে অধিনায়ক একাই বাকিদের থেকে প্রায় চারগুন বেশি ম্যাচ খেলেছেন। আগে এই রেকর্ড ছিল শুধু মহেন্দ্র সিং ধোনির। ২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নেমেছিলেন ধোনি। সিরিজের প্রথম ম্যাচের আগে ধোনি একদিনের ম‍্যাচ খেলেছিলেন ২৭৫টি। দলের বাকি দশ জনের মিলিত ম্যাচ সংখ্যা ছিল ৭৩। সুতরাং অনুপাত ছিল ৩.৭৬৭। আর এখানেই ধোনিকে পিছনে ফেলে দেন ইংল‍্যান্ড ক্রিকেটার।

আরও পড়ুন:রেকর্ড গড়া নয়, ট্রফি জয়ই লক্ষ‍্য লিওনেল মেসির

 

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...