Tuesday, June 23, 2026

দুই খুদে অতিথিকে নিয়ে আনন্দের জোয়ার দার্জিলিংয়ে

Date:

Share post:

পৃথিবী থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে রেড পান্ডা। এই পরিস্থিতিতে ফের আনন্দের জোয়ার দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে(Padmaja Naidu Himalayan Zoological Park) দুই শাবকের জন্ম দিল রেডপান্ডা শোভা।
বাবা নোয়েল, মা শোভা। বুধবারই শোভার কোল আলো করে জন্ম নেয় এই দুই ফুটফুটে সন্তান। এই নিয়ে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে রেড পান্ডার (Red Panda) সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫।পৃথিবী থেকে প্রায় হারিয়ে যাওয়ার মুখে রেড পান্ডা। ভারতে যে তিনটি রাজ্যে রেড পান্ডা পাওয়া যায়, তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। এই পরিস্থিতিতে নতুন দুই রেড পান্ডার আবির্ভাবে খুশির হাওয়া পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে।খড়ের বিছানায় চলছে দিব্যি খুনসুটি।
চিড়িয়াখানার ডিরেক্টর ধরমদেও রাই জানিয়েছেন, বৃহস্পতিবার পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের অধিনস্থ টোপকেদাড়া ব্রিডিং সেন্টারে রেডপান্ডা শোভা শাবকদুটির জন্ম দেয়। মা এবং দুই ছানা সকলেই সুস্থ রয়েছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...