Friday, April 3, 2026

মোদির মন্ত্রিসভার ৪২ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা, ৯০ শতাংশ মন্ত্রী কোটিপতি

Date:

Share post:

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায়(Central ministry) ব্যাপক রদবদল করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই পরিস্থিতির মধ্যেই প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট। যেখানে দেখা যাচ্ছে মোট ৭৮ জন মন্ত্রী বিশিষ্ট কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৪২ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে অপরাধ মূলক মামলা। শুধু তাই নয়, চারজনের বিরুদ্ধে রয়েছে খুন ও খুনের চেষ্টা সংক্রান্ত অভিযোগ। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ এনেছে নির্বাচনী সংশোধনী ক্ষেত্রে কর্মরত সংগঠন ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ বা এডিআর(ADR)।

এডিআর এই রিপোর্ট প্রকাশ্যের এনেছে নির্বাচনী হলফনামায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে। হলফনামার বিস্তারিত রিপোর্ট তুলে ধরে এডিআর দাবি করেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৩৩(৪২ শতাংশ) জন মন্ত্রী তাদের হলফনামায় দাবি করেছে তাদের বিরুদ্ধে অপরাধ মূলক মামলা রয়েছে। তাদের মধ্যে ৩১ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, ডাকাতির মতো গুরুতর অপরাধের মামলায় অভিযুক্ত। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া কোচবিহার নির্বাচন ক্ষেত্রে সাংসদ নিশির প্রামাণিক তাঁর হলফনামায় তুলে ধরেছেন তাঁর বিরুদ্ধে হত্যা সংক্রান্ত এক অভিযোগ রয়েছে। মোদির মন্ত্রিসভা খুন ও খুনের চেষ্টা সংক্রান্ত অভিযোগ যে সকল মন্ত্রীদের বিরুদ্ধে রয়েছে সেই তালিকায় নিশীথ প্রামাণিকের পাশাপাশি রয়েছেন জন বার্লা, পঙ্কজ চৌধুরী ও বি মুরলিধরন।

আরও পড়ুন:ফেসবুকে ফের সরব সৌমিত্র খাঁ, কাকে বার্তা দিলেন,চলছে জল্পনা

মন্ত্রিসভার ৭৮ জন মন্ত্রীর মধ্যে ৭০(৯০ শতাংশ) জন মন্ত্রী বিপুল সম্পত্তির মালিক। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা গড়ে ১৬.২৪ কোটি টাকার সম্পত্তির মালিক। নির্বাচনী হলফনামা অনুযায়ী এমন ৪ জন মন্ত্রী রয়েছেন যাদের সম্পত্তি ৫০ কোটি টাকারও অধিক। এনারা হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, পীযূষ গোয়েল, নারায়ণ রাণে এবং রাজীব চন্দ্রশেখর।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...