Friday, June 26, 2026

ভ্যাকসিনের আকালে টিকাকরণে ঘাটতি সবচেয়ে বেশি বাংলা সহ তিন রাজ্যে, বলছে সমীক্ষা

Date:

Share post:

কেন্দ্রের পাঠানো কোভিড ভ্যাকসিন যে প্রয়োজনের চেয়ে অপ্রতুল তা বারবার বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিন ঘাটতির কারণেই রাজ্যের সর্বত্র সমানতালে টিকাকরণ সম্ভব হচ্ছে না। এবার সমীক্ষা রিপোর্টেও উঠে এল একই তথ্য। শতাংশের হিসাবে ভারতে টিকাকরণে ঘাটতি (vaccination shortfall) সবচেয়ে কম ও সবচেয়ে বেশি এমন মাপকাঠিতে পাঁচটি করে রাজ্য রয়েছে। এরমধ্যে দেখা যাচ্ছে, দিল্লি ও কেরলে টিকাকরণে ঘাটতি সবচেয়ে কম, মাত্র ২২ শতাংশ। অন্যদিকে, দেশের মধ্যে কোভিড টিকাকরণে ঘাটতি সবচেয়ে বেশি বিহারে, ৭১ শতাংশ। ঘাটতির নিরিখে এর পরেই রয়েছে রাজস্থান ও বাংলা। রাজ্যগুলির জনঘনত্বের হিসাবে সমীক্ষা করে এই তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় দেখা গিয়েছে, যেসব রাজ্যে জনঘনত্ব অনেক বেশি, সেখানেই পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে টিকাকরণের গতি বাধাপ্রাপ্ত হয়েছে। অন্যদিকে, অপেক্ষাকৃত ছোট রাজ্য ও জনঘনত্ব কম এমন রাজ্যগুলিতে পরিস্থিতি অনেকটাই ভাল। যেমন টিকাকরণে ঘাটতি কম এমন রাজ্যগুলি হল: কেরল ও দিল্লি (২২%), পাঞ্জাব (২৬%), কর্নাটক (৩০%), গুজরাট (৩৭%)। অন্যদিকে জনঘনত্বের হারে টিকাকরণের ঘাটতি বেশি রাজ্যগুলি হল: বিহার (৭১%), রাজস্থান ও বাংলা (৬৬%), উত্তরপ্রদেশ (৬৪%), ঝাড়খণ্ড (৬২%)।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...