Friday, June 26, 2026

দুর্ঘটনার কবলে বাঁকুড়ার জেলাশাসক, আহত অতিরিক্ত জেলাশাসক

Date:

Share post:

বিষ্ণুপুর (Bishnupur) যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বাঁকুড়ার (Bankura) জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক। অল্পের জন্য রক্ষা পেলেন জেলাশাসক কে রাধিকা আইআর। জখম হয়েছেন অতিরিক্ত জেলা শাসক ভূমি ও রাজস্ব বিভাগ শঙ্কর নস্কর।

আরও পড়ুন-ভ্যাকসিনের আকালে টিকাকরণে ঘাটতি সবচেয়ে বেশি বাংলা সহ তিন রাজ্যে, বলছে সমীক্ষা

জানা গিয়েছে, বিষ্ণুপুর যাওয়ার পথে ওন্দা থানার গোগড়া এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটে দুর্ঘটনাটি। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে ওন্দা থানার গোগড়া এলাকায় জেলাশাসকের গাড়িতে ধাক্কা মারে বিষ্ণুপুরের দিক থেকে আসা একটি টাটা এসি গাড়ি। জেলাশাসকের গাড়ির ডান দিকের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে সুস্থ রয়েছেন জেলাশাসক। আহত হয়েছেন অতিরিক্ত জেলা শাসক। অতিরিক্ত জেলা শাসক শঙ্কর নস্কর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...