Wednesday, March 25, 2026

এবার রাজারহাটে ভুয়ো কল সেন্টারের হদিশ, পুলিশের জালে ৮

Date:

Share post:

শহরে ফের প্রতারণা চক্রের হদিশ। নামী সংস্থা থেকে কম সুদে ঋণ পাইয়ে দেওয়ার নামে জালিয়াতি চক্র! ভুয়ো কল সেন্টার খুলে রীতিমতো রমরমা কাণ্ড। অবশেষে CID-এর জালে অভিযুক্ত ৮। একইসঙ্গে উদ্ধার উদ্ধার ৪০টি মোবাইল, একাধিক সিম কার্ড, ল্যাপটপ ও প্রচুর জালি নথি।

গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাটে একটি বহুতলে অভিযান চালায় CID-এর একটি বিশেষ টিম। পুলিশের কাছে খবর ছিল, ওই বহুতলে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা করছিল বাপ্পা কোলে ও তার সঙ্গীরা। বিভিন্ন ব্যক্তিকে ফোন করে নামী সংস্থা থেকে সহজ কিস্তি ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাত তারা। এরপর গ্রাহকদের কাছ থেকে নথি সংগ্রহ করে তা দিয়ে চলতো বেআইনি আর্থিক লেনদেন।

CID আধিকারিকরা তদন্ত করে দেখছেন, এই ভুয়ো কল সেন্টারের সঙ্গে যুক্ত প্রতারকদের আর কার কার সঙ্গে যোগাযোগ ছিল। এর পিছনে কোনও প্রভাবশালীর হাত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- স্তন্যদাত্রী মায়েদেরও টিকাকরণ জরুরি , জানালো আইসিএমআর

Related articles

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...

কমিশনের নির্দেশে ৩৪ জন চিকিৎসক ভোটের ডিউটিতে, সরব কুণাল

ভোটের মরশুমে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্তে চরম বিপাকে স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ হাসপাতালে (Arambagh Hospital) একসঙ্গে ৩৪ জন...

IPL: খেতাবের সংখ্যা ১, আকাশ ছোঁয়া দরেই মালিকানা বদল রাজস্থান-আরসিবির

আইপিএল (IPL) শুরুর আগেই মালিকানা বদল হয়ে গেল দুই ফ্র্যাঞ্চাইজির। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং আরসিবি (RCB) দু...