Saturday, June 20, 2026

স্তন্যদাত্রী মায়েদেরও টিকাকরণ জরুরি , জানালো আইসিএমআর

Date:

Share post:

অন্তঃসত্ত্বা (pregnant) এবং স্তন্যদাত্রী মায়েরা (breastfeeding mother) কি করোনা ভ্যাকসিন (coronavirus vaccination) নিতে পারবেন? তাদের কি আদৌ এই ভ্যাকসিন নেওয়া উচিত? এই তথ্য নিয়ে মতভেদ ছিল। চিকিৎসকদের মধ্যেও দোটানা ছিল যে এই প্রক্রিয়া ঠিক না ভুল। কিন্তু সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (Indian council for medical research, ICMR) এর পক্ষ থেকে জানানো হয়েছে স্তন্যদাত্রী মায়ের ভ্যাকসিন নিলে কোন বিপদ নেই বরং তা অত্যন্ত ভালো একটি পদক্ষেপ।

অতি সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ এর বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ পান্ডা বলেছেন শিশুদের স্তন্যপান করানো মায়েরা বিনা দ্বিধায় টিকা নিতে পারবেন। তিনি তার তত্ত্বের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন। ডাক্তার পান্ডার মতে, মায়েরা টিকা নিলে সন্তানের স্বাস্থ্যের ক্ষেত্রেও তার সুপ্রভাব পরে । মায়ের টিকা নেওয়া থাকলে স্তন্যপান করানোর সময়ে মায়ের শরীরের অ্যান্টিবডি শিশুর দেহেও যায়। তাই সন্তানের দেহেও এই অনাক্রম্যতা বা ইমিউনিটি পাওয়ার শৈশব থেকেই তৈরি হয়ে যায়। মা ও শিশুর সুরক্ষার জন্য তাই টিকাকরণ অত্যন্ত জরুরি বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা । দেখা গেছে ভ্যাকসিন না নেওয়া মায়েরা করোনা সংক্রমিত হলে সেক্ষেত্রে শিশুদের উপর এবং মায়ের শরীরের উপর মারাত্মক প্রভাব পড়ছে। ভারতে যে সমস্ত টিকা দেওয়ান হচ্ছে এগুলি প্রত্যেকটি এখনও পর্যন্ত করোনার একাধিক প্রজাতির উপর কার্যকরী। সেই বিষয়টি মাথায় রেখেই স্তন্যদায়িনীদের কোভিডের টিকাকরণে জোর দেওয়া হয়েছে।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...