Monday, April 6, 2026

প্রাথমিক-এসএসসি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ ও প্রাথমিকের টেট (TET Examination) নেওয়ার চেষ্টা করা হবে। প্রাথমিক ও এসএসসি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শনিবার, নবান্নে (Nabanna) এই ঘোষণা করেন তিনি। বলেন “এবার থেকে প্রত্যেক বছর এসএসসি (SSC) ও প্রাইমারি টেট (Tet) নেওয়ার চেষ্টা করব। রাজ্যের নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখব।”

কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। তার ফলে ইতিমধ্যেই ইন্টারভিউ নেওয়ার বিষয় নিয়ে তৎপরতা শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার, কলকাতার হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ব্রাত্য বসু বলেন, “আদালতকে ধন্যবাদ। প্রেস কনফারেন্স করে কী ভাবে ইন্টারভিউ নেওয়া হবে সেই বিষয়ে বিশদে জানিয়ে দেবে স্কুল সার্ভিস কমিশন।”

আরও পড়ুন-বিজেপি-র যুবমোর্চার সভাপতি পদে বদল! সৌমিত্রর বদলে কোন ৩ নাম?

গত ৭ বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। আইনি জটিলতার মুখে একাধিকবার পড়েছে এই নিয়োগ প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকের তালিকা প্রকাশ নিয়েও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, অস্বচ্ছতার অভিযোগগুলির ক্ষেত্রে রাজনৈতিক কারণে থেকে বেশি মামলা হয়েছে। রাজ্য সরকারের উন্নয়নের গতি শ্লথ করে দেওয়ার উদ্দেশ্যেই এই অপচেষ্টা বলে বলে অভিযোগ করেন ব্রাত্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। তিনি জানান, “নিয়োগ প্রক্রিয়া চাই তাই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। আদালতকে জানিয়েই আমরা সবকিছু করতে চাই।” শিক্ষামন্ত্রীর এই মন্তব্য থেকে আশার আলো দেখছেন চাকরি প্রার্থীরা।

 

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...