Wednesday, June 24, 2026

রাজনীতি ছেড়ে ফের ক্রিকেটের বাইশ গজ, এবার কোচের ভূমিকায় লক্ষ্মীরতন শুক্লা

Date:

Share post:

বিধানসভা ভোটের আগে স্রোতে ভেসে অনেক নেতা-মন্ত্রীরা তৃণমূল ত্যাগ করেছিলেন। তাঁদের বেশিরভাগ গেরুয়া হাওয়া গায়ে মেখেছিলেন। তবে ব্যতিক্রমী তিনি। সুবিধাবাদীদের মতো ভোটের আগে শুধু তৃণমূল ছাড়েননি, ছেড়েছিলেন সক্রিয় রাজনীতি। তিনি লক্ষ্মীরতন শুক্লা (Lakshi Ratan Shukla)। বাংলা, ভারত ও আইপিএলের প্রাক্তন ক্রিকেটার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজনীতির ময়দানে হাতেখড়ি হওয়ার পর ২০১৬ সালে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন। এবং রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন। ঠিক একুশের বিধানসভা ভোটের আগে ডামাডোলের বাজারে দল ছাড়েন। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। তখন মনে করা হয়েছিল, বাকিদের মতো তিনিও বিজেপিতে নাম লেখাবেন। কিন্তু না। খেলায় ফিরতে চেয়েই রাজনীতিকে আলবিদা বলেছিলেন। নেত্রীকে সেকথা বলেও ছিলেন। যেমন কথা তেমন কাজ। ফের খেলার মাঠেই ফিরলেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার ও বাংলার অধিনায়ক লক্ষ্মীরতন। বাংলা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হলেন তিনি। আজ, শনিবার বিবৃতি দিয়ে জানিয়ে দিল বাংলা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সিএবি।

বাংলা ক্রিকেটে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী। দেশের হয়ে তিনটি ওয়ান-ডে ম্যাচ খেলা লক্ষ্মী কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলও খেলেছেন। তিনি বাংলা ক্রিকেট তথা ঘরোয়া ক্রিকেটের একজন জনপ্রিয় পরিচিত নাম।

সিএবি-র বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী বছর মার্চ মাস পর্যন্ত বাংলা দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে থাকবেন ভিভিএস লক্ষণ ( VVS Laxman)। প্রধান কোচ হিসেবেই থাকছেন অরুণ লালও (ArunLal)। অন্যদিকে, সৌরাশিস লাহিড়ীকে (Saurasish Lahiri) করা হল বাংলার সিনিয়র দলের সহকারি কোচ। বোলিং কোচের ভূমিকায় এলেন বাংলার আরেক প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল (Shabsankar Paul).

আরও পড়ুন- এবার নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...