Wednesday, June 24, 2026

জ্বালানির মূল্যবৃদ্ধি, প্রতিবাদে জেলাজুড়ে অবস্থান বিক্ষোভ তৃণমূলের 

Date:

Share post:

রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে পেট্রোল, ডিজেল সহ রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। সেইমতো শনিবার জলপাইগুড়ির মালবাজারে অবস্থান বিক্ষোভে বসলো তৃণমূল যুব কংগ্রেস। এদিন মাল শহরের ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনগ্ৰসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক, মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা, তৃণমূল নেতা অমিত দে সহ অনেকে ‌। বিক্ষোভ সমাবেশ থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দেন তারা। মূল্যবৃদ্ধি সহ কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী নীতির বিরোধিতা করে , চলে গণস্বাক্ষর করা হয়।মন্ত্রী বুলু চিক বড়াইক বলেন,” যেভাবে ক্রমশ পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে তাতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তাই দলীয় নির্দেশে আজকে আমরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি।”

মালবাজারে অবস্থান বিক্ষোভের পর মন্ত্রী ওদলাবাড়ি, ডামডিম এলাকার অবস্থান বিক্ষোভে যান সূত্রে খবর।

 

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...