Wednesday, June 24, 2026

পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ: সায়নীর ‘সারপ্রাইজ ভিজিটে’ চাঙ্গা কর্মীরা

Date:

Share post:

গোটা দেশের সঙ্গে সঙ্গে রাজ্যেও সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল। কলকাতাতেও ইতিমধ্যে ১০০ পেরিয়েছে পেট্রোল। জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তাই এবার পেট্রোলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দলনেত্রীর নির্দেশে বিক্ষোভে নেমেছে তৃণমূল। রাজ্যের ব্লকে ব্লকে চলছে তৃণমূলের বিক্ষোভ অভিযান। পেট্রোল ও ডিজেল নিতে আসা সাধারণ মানুষের থেকে গণ স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে ৷ কোথাও কোথাও গ্যাস সিলিন্ডার নিয়ে বিক্ষোভ দেখানো হয়, কোথাও আবার গরুর গাড়ি নিয়েও বিক্ষোভ চলে।

তবে সকলের মাঝে হঠাৎ তৃণমূলের এই বিক্ষোভ কর্মসূচীতে যোগ দিয়ে নজর কাড়েন তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ। বিক্ষোভ চলাকালীন শনিবার দক্ষিণ কলকাতার কয়েকটি পেট্রোল পাম্পে আচমকা পৌঁছে যান সায়নী। বেশ কিছুক্ষণ কথা বলেন কর্মীদের সঙ্গে। দাঁড়িয়ে থেকে তাদের কাজও দেখেন তিনি। তরুণ নেত্রীকে দেখে বিক্ষোভের আঁচ আরও বাড়িয়ে তুললেন কর্মীরা।  সকলকে কোভিড বিধি মাথায় রেখে সচেতনভাবে ২ দিনের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ চালানোর আবেদন জানালেন তিনি, সঙ্গে সহকর্মীদের অনুপ্রাণিত করতেও ভুললেন না। তরুণ নেত্রীর উপস্থিতিতে যেন আরও তেতে উঠলেন কর্মীরা।

আরও পড়ুন- ভুয়ো CBI আইনজীবী সনাতনের সঙ্গে বিজেপি-বিশ্ব হিন্দু পরিষদের যোগসূত্রের নথি উদ্ধার

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...