Monday, April 6, 2026

ফেসবুকে ফের সরব সৌমিত্র খাঁ, কাকে বার্তা দিলেন,চলছে জল্পনা

Date:

Share post:

থামছেন না সৌমিত্র খাঁ৷ ফেসবুকে আবারও লম্বা পোস্ট বিজেপির এই ‘বাগী’ সাংসদের৷ এবার দুধ আর জলের একসঙ্গে মিশে যাওয়ার এক গল্প সামনে এনে সৌমিত্র ঠিক কাকে বার্তা দিতে চাইলেন, তা নিয়ে জল্পনা চলছে৷

এই পোস্টে সৌমিত্র লিখেছেন, “জল দুধের সাথে বন্ধুত্ব করল এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল। এই দেখে দুধ জলকে বলল, তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারণে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সঙ্গে মিশে গেলে, আমিও আমাদের বন্ধুত্ব পালন করব, আজ থেকে তুমিও আমার দামেই বিক্রি হবে।”


পোস্টের এই ভাষা কি বিজেপি বা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীকেই কটাক্ষ করে ? এই প্রশ্নই উঠেছে৷ স্পষ্ট ভাবে অবশ্য কিছু বলেননি বিষ্ণুপুরের সাংসদ৷ প্রসঙ্গত, গত বুধবার বাংলা থেকে নতুন চার মন্ত্রীর নাম চূড়ান্ত হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র বলেন, তিনি ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছেড়ে দিচ্ছেন। ফের সন্ধ্যায় তিনি জানান, ওই পদত্যাগ ফিরিয়ে নিচ্ছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে। তবে বুধবার তিনি পুরোপুরি ‘বিদ্রোহী’ ছিলেন। প্রথমে তিনি ফেসবুকে দু’টি পোস্ট করে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। তার পর ফেসবুক লাইভে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন। সরাসরি আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ৷ অভিযোগ করেন, বিজেপিতে নিজেকে জাহির করতে চাইছেন শুভেন্দু। বিরোধীনেতা দিল্লির নেতৃত্বকে ভুল বোঝাচ্ছেন। সৌমিত্র সংগঠনের কাজ করতে পারছেন না। তাই তিনি সরে যাচ্ছেন। ওই লাইভে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও তিনি তোপ দাগেন। তিনি বলেন, বিজেপির রাজ্য সভাপতিকে কোনও কথা বলা হলে তিনি অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না ৷ তবে সৌমিত্রর এসব অভিযোগকে গুরুত্বহীন বলে গোটা বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্টে সৌমিত্রকে নিজের ভাই বলেন শুভেন্দুর নাম উল্লেখ করেন।

ফের সৌমিত্র সরব হলেন ফেসবুকে৷ এখন বিজেপি কী বলে, সেটাই দেখার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...