Sunday, June 28, 2026

আগামিকাল থেকে বাড়ছে মাদার ডেয়ারির দুধের দাম, জেনে নিন কত হল দাম?

Date:

Share post:

এবার দাম বাড়ছে মাদার ডেয়ারির (Mother Dairy) দুধেরও। রবিবার থেকে লিটারে ২ টাকা করে দাম বাড়ছে। কলকাতার (Kolkata)পাশাপাশি দিল্লি-মুম্বই-নাগপুরেও দাম বৃদ্ধি হচ্ছে।

প্রায় প্রত্যেক দিনই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের (Petrol Diesel)। শনিবার, কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ছাড়িয়েছে। সেঞ্চুরির পথে ডিজেলও। জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও। মাংস, ডিম, রান্নায় তেলেরও দাম বৃদ্ধি পেয়েছে অনেকটাই। এইপরিস্থিতিতে বাড়ছে মাদার ডেয়ারির দুধের দামও। আমূল দুধের দামও লিটারে ২ টাকা বাড়িছে কিছুদিন আগে। এবার সেই পথে মাদার ডেয়ারি। ২০১৯-এর ডিসেম্বরে শেষবার সংশোধন হয়েছিল মাদার ডেয়ারির দুধের দাম।

 

মাদার ডেয়ারি কর্তৃপক্ষ জানিয়েছে, দুধ ব্যবসায়ীদের থেকে সংগ্রহ মূল্য গত এক বছরে প্রায় ৮ থেকে ১০ শতাংশ বেড়েছে। কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য খরচও। সেই কারণে ১১ জুলাই থেকে কলকাতা, মুম্বই, নাগপুর, পূর্ব ও মধ্য উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন বাজারে দুধের দাম লিটারে ২ টাকা বাড়াতে বাধ্য হয়েছে তারা।

 

 

এক বিবৃতিতে সংস্থা জানায়, দুধ সংগ্রহ-সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি, গত এক বছরে আনুষাঙ্গিক খরচ কয়েকগুণ বেড়েছে। অতিমারি পরিস্থিতিতে দুধের উৎপাদনের ক্ষেত্রেও প্রভাব পড়েছে। ফলে দুধের দাম বৃদ্ধি ছাড়া আর কোনও উপার নেই তাদের। কিন্তু অন্যান্য জিনিসের দাম বৃদ্ধির পাশাপাশি মাদার ডেয়ারির দুধের দামও বেড়ে যাওয়ায় চিন্তায় মধ্যবিত্ত।

 

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...