Monday, April 6, 2026

যে কোনও ছুতোয় দলিতদের ভয়াবহ নির্যাতন, এটাই এখন যোগীরাজ্যের সুশাসন!

Date:

Share post:

দলিত আর গরিব হলে রেহাই নেই বিজেপি-শাসিত (bjp ruled) উত্তরপ্রদেশে (uttar pradesh)। যেকোনও ছুতোয় জুটবে অকথ্য অত্যাচার, নির্বিচারে মারধর। গণপ্রহারে মরে গেলেও গা ছাড়া থাকবে পুলিশ। এটাই হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের সুশাসনের নমুনা। জাতিবিদ্বেষ, বর্ণবিদ্বেষ আর সংখ্যালঘু বিদ্বেষের কুৎসিত বিজ্ঞাপন এই রাজ্যের অলংকার। বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। গত ৮ জুলাই উত্তরপ্রদেশের কানপুরের দেহাত অঞ্চলে আকবরপুর গ্রামের ঘটনা। ২০ বছরের এক তরুণকে কয়েকজন প্রশ্ন করে তার কী জাত। উত্তরে তরুণ জানায় সে চামার সম্প্রদায়ের। দলিত (dalit) শুনেই শুরু হয় বেধড়ক মার, নির্বিচারে কিল, চড়, ঘুষি। শুধুমাত্র নিচুজাতের হওয়ার জন্য গণধোলাই পর্বে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে গোপনাঙ্গে বারবার আঘাত করা হয়। ছেলেটির অপরাধ কী ছিল? জানা গিয়েছে, ওই তরুণ বিভিন্ন অনুষ্ঠানে শামিয়ানা, তাঁবু ইত্যাদি সরবরাহ করতেন। গণপ্রহারে যুক্ত অভিযুক্তদের একজনের বোনের সঙ্গে বারদুয়েক নাকি কথা বলতে দেখা গিয়েছিল তাকে। এরপরই দলিত তরুণের বাড়ি চড়াও হয়ে বেধরক মারধর চলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দলিত আক্রমণের এই ঘটনা যোগীরাজ্যে আজ আর কোনও বিচ্ছিন্ন বিষয় নয়। উত্তরপ্রদেশের নিত্যনৈমিত্তিক চিত্র। আর এটাই বিজেপির সুশাসনের নমুনা। কানপুরের এই ঘটনাতেও গড়িমসি করেছে পুলিশ। এখনও পর্যন্ত গ্রেফতার মাত্র একজন অভিযুক্ত। কানপুর দেহাতের অতিরিক্ত পুলিশ সুপার ঘনশ্যাম চৌরাসিয়া বলেছেন, বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে। গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...