Friday, April 3, 2026

কেন্দ্র প্রসঙ্গে নীরব, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে রাজ্যকে সেস কমানোর পরামর্শ দিলীপের

Date:

Share post:

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির(petrol price hike) জেরে নাজেহাল অবস্থা দেশবাসীর। মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে তৃণমূল(TMC)। এহেন পরিস্থিতির মাঝেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারকে দুষলেন রাজ্য বিজেপি(BJP) সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। সোমবার দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানালেন, ‘রাজ্য সরকার সেস ও কর কমাক। তাহলেই তেলের দাম কমে যাবে।’ তবে দাম কমাতে কেন্দ্র সরকার কি সেস কমাবে? সে প্রসঙ্গে অবশ্য কোনও শব্দ খরচ করতে দেখা গেল না বিজেপি সভাপতিকে।

সোমবার সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার ডাকে সাড়া দিয়ে দিল্লি উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিক বৈঠক করে একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি। সেখানেই উঠে আসে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূলের আন্দোলনের প্রসঙ্গ। দিলীপ ঘোষ বলেন, ‘তেলের দাম আগেও বেড়েছে। এখনও বাড়ছে। হ্যাঁ এবার একটু বেশি বেড়েছে। রাজ্য সরকার সেস এবং কর কমালেই অনেকটা সুরাহা পাবে জনতা।’ পাশাপাশি জয় শ্রীরাম বললে পেট্রোপণ্যের দাম কমে কিনা জানতে পেট্রলপাম্পে উপস্থিত হওয়া কুণাল ঘোষকে এদিন কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “ওনারা চমক দিতে ভালোবাসেন, দিন। তবে মানুষ যেদিন পাল্টা চমক দেবে সেদিন বুঝতে পারবেন।”

আরও পড়ুন:নাশকতার ছক বানচাল: ৩ জেএমবি জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF

পাশাপাশি, এদিনের বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, প্রায় একমাস আগেই দিল্লিতে আসার কথা বলছিলেন জেপি নাড্ডা। তবে রাজ্যে রাজনৈতিক হিংসা সহ একাধিক সমস্যার জেরে আসা সম্ভব হয়নি, এখন এসেছি। এখন কখন দেখা হবে, কি ব্যাপারে? সেটা ওনাদের কাজের সময় অনুযায়ী ওনার আমার সঙ্গে দেখা করবেন।” এদিকে শেষ পাওয়া খবরে এখনো পর্যন্ত রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে বৈঠকের সময় বের করতে পারেনি সর্বভারতীয় সভাপতি। অনুমান করা হচ্ছে হয়তো রাতের দিকে অথবা কাল সকালে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...