Saturday, June 27, 2026

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে তারস্বরে মিউজিক বাজিয়ে পার্টি, গ্রেফতার ৩৭

Date:

Share post:

করোনা বিধিকে কার্যত শিকেয় তুলে মাঝ রাতে ডিজে বাজিয়ে সাটার্ডে নাইট পার্টি চলছিল পার্ক স্ট্রিটের একটি হোটেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হোটেলে পৌঁছতেই গান বাজাতে বাঁধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু করেন তাঁরা। এরপরই ৩৭ জনকে গ্রেফতার করে লালবাজার থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মার্সিডিজ-সহ দুটি গাড়ি এবং অন্যান্য সামগ্রী। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
লালবাজার গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ওই অভিজাত হোটেলে কয়েকটি রুম ভাড়া নিয়েছিল। এবং তাদের সঙ্গে বেশ কিছু মাদক দ্রব্যও ছিল।গোপন সূত্রে খবর পেতেই পার্ক স্ট্রিটের ওই অভিজাত হোটেলে পৌঁছয় লালবাজার থানার পুলিশ। এরপরই তল্লাশি শুরু করে তারা। তল্লাশি চালাতে গেলেই পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি বেঁধে যায়। কর্তব্যরত অবস্থায় পুলিশের গায়ে হাত তোলায় তাদের ওপর জামিন অযোগ্য ৩৫৩ ধারা মামলা রুজু করা হয়।পুলিশ জানিয়েছে করিডোরে মিউজিক ইনস্ট্রুমেন্ট রেখে তারস্বরে গান চালাচ্ছিল অভিযুক্তরা।
অতিমারি আবহে লকডাউন শিথিল করা হলেও এখনও রাজ্যে আংশিক লকডাউন চলছে। এই ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের কর্মসংস্থানের কথা ভেবে ৫০ শতাংশ ভোক্তাদের নিয়ে রেস্তরাঁ ও হোটেল খোলার অনুমতি দিয়েছিল সরকার। কিন্তু, তা বলে বেপরোয়াভাবে পার্টি কোনওভাবেই যুক্তিসঙ্গত নয় বলেই মনে করছেন লালবাজার পুলিশ আধিকারিকদের একাংশ। কেবলমাত্র সংক্রমণের কথা ভেবে এখনও ট্রেন চালানোও বন্ধ রেখেছে রাজ্য সরকার। আর সেসব কার্যত বুড়ো আঙুল দেখিয়ে খাস কলকাতার বুকে পার্টিতেই ক্ষুব্ধ পুলিশ আধিকারিকরা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...