Thursday, June 25, 2026

সাপে কামড়ানোর পর রাতভর ওঝার ঝাড়ফুঁক! বিনা চিকিৎসায় মৃত্যু

Date:

Share post:

ডিজিটাল ইন্ডিয়ার যুগে আজও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে কুসংস্কার। আর এই কুসংস্কারের জন্যই প্রাণ গেল এক ব্যক্তির। সাপে কামড়ানোর পর হাসপাতালে নিয়ে না গিয়ে চলল ওঝার ঝাড়ফুঁক। শেষপর্যন্ত অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম সমীর পাড়ুই (৪০)। দেগঙ্গার বেড়াচাঁপা এলাকার বাসিন্দা বছর চল্লিশের সমীর পাড়ুই রাতে স্থানীয় একটি পুকুরে মাছ ধরছিলেন। তখন বিষধর একটি সাপ ছোবলে মারে ওই যুবককে। এরপর বাড়িতে এলে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে না গিয়ে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে ঝাড়ফুঁকের জন্য। সেখানে দীর্ঘক্ষণ ধরে ঝাঁড়ফুক চলে। গাছ গাছড়ার ওষুধও দেওয়া হয় তাকে। কিন্তু রাত্রের দিকে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বেগতিক বুঝে তাকে নিয়ে যাওয়া হয় দেগঙ্গা বিশ্বনাথপুর হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সমীর পাড়ুইকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। তাঁদের দাবি, ওঝার কাছে না গিয়ে প্রথমেই যদি হাসপাতালে আনা হত, তাহলে তাঁকে বাঁচানো যেত। ঘটনাটি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পর থেকে ওঝা বেপাত্তা। গ্রামবাংলার অনেক এলাকা যে এখনও এইসব কুসংস্কারে আচ্ছন্ন তা প্রমাণ দিল দেগঙ্গার এই ঘটনা। স্রেফ বিনা চিকিৎসায় প্রাণ গেল এক তরতাজা প্রাণের।

আরও পড়ুন- জন্মনিয়ন্ত্রণ বিলের খসড়া প্রকাশ যোগী সরকারের, বিরোধিতায় বিরোধীরা

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...