Thursday, June 25, 2026

জুনিয়র উইম্বলডন চ‍্যাম্পিয়ন প্রবাসী সমীর বন্দোপাধ‍্যায়

Date:

Share post:

উইম্বলডনে( Wimbledon) বাঙালির জয়জয়কার। জুনিয়র উইম্বলডন চ‍্যাম্পিয়ন প্রবাসী সমীর বন্দোপাধ‍্যায়(Samir Banerjee)। দুরন্ত টেনিস খেলে ফাইনালে জয়ী বছর সতেরোর প্রবাসী বাঙালি। এদিন তিনি স্ট্রেট সেটে হারালেন ভিক্টর লি লভকে। খেলার ফলাফল ৭-৫, ৬-৩।

প্রথম সেটে লিলভ বেশ আগ্রাসী ছিল, কিন্তু  ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলে নেন সমীর, এবং টাইব্রেকারে প্রথম সেট নিজের আয়ত্বে আনেন। আর দ্বিতীয় সেটে কার্যত একরোখা পারফর্মেন্সে ঘাসের কোর্টে নিজের রাজত্ব বজায় রাখলেন প্রবাসী এই বাঙালি। প্রায় একঘন্টা ২২ মিনিটের লড়াইয়ে শেষমেশ দুরন্ত লড়াই করে শেষ হাসি হাসে সমীর। জুনিয়র উইম্বলডন জিতে নেয় সে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা হওয়ায় জয়ের পর ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাই উঠল সেলিব্রশনে। নিউ জার্সির বাসিন্দা সমীর বর্তমানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়ছেন।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সের জন‍্য সিন্ধু, মেরিকমদের ভিডিওতে শুভেচ্ছা বার্তা মোদি, বিরাট, মিতালিদের

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...