Monday, June 22, 2026

ঘাড়ে হাত রেখেছিলেন দলীয় কর্মী, বিরক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি দিলেন ঠাসিয়ে চড়!

Date:

Share post:

নেতাকে দেখে সমর্থকদের আবেগ প্রকাশ ভারতীয় রাজনীতিতে নতুন নয়। কখনো কখনো তা মাত্রাছাড়া হয়ে যায়। তাই মাঝে মাঝে ভালবাসার অত্যাচারে মেজাজ হারান নেতারাও। এমনই ঘটনা ঘটেছে কর্নাটকে। হঠাৎ করে ঘাড়ে হাত দেওয়ায় বিরক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি ঠাসিয়ে চড় মারলেন এক দলীয় কর্মীকে। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। আর নতুন ইস্যু খুঁজে পেয়ে হিংসার অভিযোগ নিয়ে মাঠে নেমে পড়েছে কর্নাটক বিজেপি।

দলের অসুস্থ প্রাক্তন মন্ত্রী ও সাংসদকে দেখতে সদলবলে শুক্রবার যাচ্ছিলেন কর্নাটকের (Karnataka) কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার (dk shivkumar)। সেই সময়ই হঠাৎ করে ভিড়ের মধ্যে থেকে অত্যুৎসাহী এক দলীয় কর্মী শিবকুমারের ঘাড়ে হাত দেন। ঘটনায় মেজাজ হারান প্রদেশ সভাপতি। ঠাসিয়ে চড় মারেন ওই কর্মীকে। শিবকুমারকে বলতে শোনা যায়, আপনাদের দায়িত্ববান হওয়া উচিত। এরপর ক্যামেরাম্যানদের ফুটেজ ডিলিট করার নির্দেশ দেন শিবকুমার।

সাংবাদিকরা চড় মারার প্রসঙ্গে পরে তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, যদি আপনার গায়ে কেউ হাত দেয় তো কী বলবেন? সাধারণ মানুষ কী বলবে? উনি দলীয় কর্মী বলে আমি এই ধরনের কাজ করতে দিয়ে পারি কি? তখন অন্যরা দেখে কী বলবে?

যদিও ভিডিয়ো ভাইরাল হতেই অন্য ইস্যু না পেয়ে মাঠে নেমেছে বিজেপি। তিলকে তাল করার কায়দায় বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি ভিডিয়োটি পোস্ট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশে প্রশ্ন করেন, তিনি শিবকুমারকে হিংসা ছড়ানোর ছাড়পত্র দিয়েছেন কিনা।

Related articles

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...