Friday, April 3, 2026

সনাতনের ‘বিজেপি যোগ ‘ স্পষ্ট, পুলিশের হাতে দুই নেতা-নেত্রীর দেওয়া শংসাপত্র

Date:

Share post:

গড়িয়াহাট কাণ্ডে ধৃত সনাতন রায়চৌধুরীর (Fake CBI Sanatan Roy Chowdhury) বিজেপি যোগের প্রমাণ পেল পুলিশ (Kolkata Police)। বিজেপি (BJP) যোগ ও বিশ্ব হিন্দু পরিষদের (Vishva Hindu Parishad) কার্যকর্তার সার্টিফিকেট ও একধিক নথি বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ। বিজেপির সঙ্গে ও বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে সরাসরি যোগের প্রমান রয়েছে সনাতনের, দাবি পুলিশের।
পুলিশ সুত্রে জানা গিয়েছে , সনাতনকে জেরা করে মিলেছে একাধিক প্রমাণের নথি। বাজেয়াপ্ত করা হয়েছে কৃষ্ণা ভট্টাচার্য (BJP Krishna Bhattacharya) বিজেপির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট (West Bengal BJP Former Vice President) তথা ইলেকশন কমিটি মেম্বারের (Election Committee Member) লেখা চিঠি, যেখানে সনাতনের সঙ্গে তাঁর সরাসরি যোগের প্রমান পাওয়া গিয়েছে। এমনকি এই সনাতন একটি আইন নিয়ে বই লিখেছিল, তারও উল্লেখ রয়েছে চিঠিতে। ২০১৮ সালে ১৭ জুলাই লেখা ওই চিঠি বা সার্টিফিকেটের কপি বাজেয়াপ্ত  করেছে পুলিশ।
যদিও কৃষ্ণা ভট্টাচার্য বলেন, আমি জীবনে কোনও দিন এইরকম প্যাড ব্যবহার করিনি। নীচে যে সইটা আছে, আমি জীবনে কোনওদিন ইলেকশন কমিটিতে ছিলাম না। নীচের সইটা আমার নয়। সম্পূর্ণ ভুয়ো। আমি তো চিনি না। বুঝতেই পারছি না, কে সনাতন রায়চৌধুরী।

এই বিষয়ে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের কটাক্ষ, সনাতন নিয়ে তদন্ত চলছে। আরও অনেক তথ্য সামনে আসবে। বিজেপি মহিলা নেত্রীর সার্টিফিকেট নিয়ে ঘুরেছেন। সেটা সামনে এসেছে ৷

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...