Monday, April 6, 2026

রাতের অন্ধকারে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, উত্তেজনা চরমে

Date:

Share post:

পুরুলিয়ায় তৃণমূল নেতার উপর গুলি চালায় একদল দুষ্কৃতী। গুলিবিদ্ধ তৃণমূল নেতা প্রদীপ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে সঙ্গে তাঁকে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে প্রদীপের মোবাইল ও একটি পিতলের গুলির খোল উদ্ধার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। শনিবার রাতে তাঁর উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।গোটা ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরে।

শনিবার রাত ৮.৩০টা নাগাদ পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, পথে পুরুলিয়া আদালতের কাছে চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে অন্ধকারের সুযোগে দুষ্কৃতীরা গুলি চালায়। একটি বন্ধ চায়ের দোকানের ভিতর থেকে গুলি চালানো হয় বলে অনুমান পুলিশের। পেটে গুলি তাঁর। গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রদীপ।হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁর পেট থেকে গুলি বের করার জন্য অস্ত্রোপচার শুরু করেছেন। তবে এই বিষয়ে জেলা পুলিশ সুপার কোনও কিছু স্পষ্ট করে বলেননি।

প্রসঙ্গত, বছর খানেক আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে গেলেও, বিধানসভা নির্বাচনের পর তিনি ফের তৃণমূলে ফেরেন। রাজনৈতিক কারণে এই হামলা কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে, বিধানসভা ভোটের আগেও তাঁর ওপর হামলা হয়েছিল বলে জানা গেছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...