Monday, April 13, 2026

২ আল কায়েদা জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ

Date:

Share post:

কাকোরি জেলা থেকে ২ আল কায়েদা (al kayda terrorist) জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ (Uttar Pradesh police) পুলিশ। বিশেষ সূত্র মারফত খবর পেয়ে গত কয়েকদিন ধরেই ফাঁদ পেতেছিলেন সন্ত্রাস দমন শাখার গোয়েন্দারা (Anti terrorist squad officer)। গোয়েন্দাদের কাছে খবর ছিল প্রত্যন্ত গ্রামের ভিতরে কোনও পরিবারের মধ্যে লুকিয়ে আছে সন্দেহভাজন দুই আল কায়েদা জঙ্গি। সূত্র মারফত খবর নিয়ে কাকোরি জেলার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় ওই দুই জঙ্গিকে।

 

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে এর আগে ২০১৭ সালে এই একই জায়গা থেকে আরও এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। ফের কাকোরি থেকেই গ্রেফতার করা হল দুই আল কায়দা জঙ্গিকে। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কীভাবে জঙ্গিরা ওই গ্রামে নিজেদের পরিচয় গোপন করে ঘাঁটি গেড়েছিল তা তদন্ত করে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ। তাছাড়া এই প্রথমবার নয়। আগেও যেহেতু এই একই জায়গা থেকে জঙ্গি গ্রেফতার করা হয়েছিল, ফলে মনে করা হচ্ছে জঙ্গিদের ‘ সেফ করিডোর ‘ এই গ্রামটি । কিন্তু প্রশ্ন উঠেছে বারবার এই একই জায়গায় জঙ্গিরা কেন আত্মগোপন করে থাকছে।

 

সন্ত্রাস দমন শাখার অফিসাররা অফিসাররা এদিন জঙ্গিদের গ্রেফতার করার সময় বিশাল বম্ব স্কোয়াড (bomb squad) ঘটনাস্থল ঘিরে রেখেছিল । কারণ পুলিশের কাছে খবর ছিল জঙ্গিরা বড় নাশকতার ছক কষেছিল। কিন্তু সন্ত্রাস দমন শাখার গোয়েন্দা অফিসারদের তৎপরতায় তেমন কোনো ঘটনা ঘটেনি। ওই এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আরও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...