Wednesday, June 24, 2026

মুকুলকে PAC চেয়ারম্যান করার প্রতিবাদে ময়দানে বিজেপি, পাল্টা জবাব কুণালের

Date:

Share post:

রণকৌশল সাজিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে আগামিকাল মঙ্গলবার থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কার্যত মাঠে নামতে চলেছেন বিজেপি বিধায়করা৷ তৃণমূল নেতা মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান করার প্রতিবাদে ময়দানে নামতে চলেছে বিজেপি। এর পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কী পরিকল্পনা বিজেপির? ভারতীয় জনতা পার্টি সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে প্রথমে বিধানসভায় নিজের ঘরে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করতে চলেছেন শুভেন্দু অধিকারী৷ বিধানসভার আটটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপি বিধায়কদের। মুকুলকে কেন PAC-এর চেয়ারম্যান করা হল, তার প্রতিবাদ জানিয়ে সেইসব কমিটির চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়াতে চায় বিজেপি। ইতিমধ্যেই সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি পরিষদীয় দল। সূত্রের খবর, তার জন্য পদত্যাগ পত্র লেখার কাজও শেষ হয়ে গিয়েছে বলেই। সেই পদত্যাগপত্র মঙ্গলবার জমা দেবেন বিজেপি পরিষদীয় নেতারা। বিজেপির তরফে জানানো হয়েছে, পদ ছাড়লেও কমিটি ছাড়বেন না তাদের বিধায়করা। পাশাপাশি জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করবেন বিজেপি বিধায়করা৷

আরও পড়ুন-ওলিকে সরিয়ে দ্রুত দেউবাকে দেশের প্রধানমন্ত্রী পদে নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের

এ প্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেন, “অনেকেই প্রথমবার বিধায়ক হয়েছেন, তাঁদের অধিকার কেন শুভেন্দু কেড়ে নিতে চাইছেন? দরকার হলে ওঁ (শুভেন্দু অধিকারী) বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করুক। শুভেন্দু তৃণমূলে থাকাকালীন একটা সময় কিছুদিন বিধানসভায় ছিলেন মন্ত্রীও ছিলেন। ওঁ (শুভেন্দু) বড় কেউ নয়। এইসব কিছু বলছে সেই অর্থে কিছু জানে না।
এছাড়াও মুকুল রায় প্রসঙ্গে কুণাল বলেন, “তৃণমূলে শুধু পাকা দেখা হয়েছে, বিয়ে হয়নি। বিজেপির বিধায়ক হিসেবেই রয়েছেন। ”

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...