Sunday, February 1, 2026

ভুয়ো CBI শুভদীপের বাড়িতে উদ্ধার চাঞ্চল্যকর নথি, ছেলের থেকে মুখ ফেরালেন বাবা-মা

Date:

Share post:

দিল্লির অভিজাত পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার হওয়া
জাল সিবিআই অফিসার(Fake CBI Officer) শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে (Subhodeep Banerjee) সঙ্গে নিয়ে তার জগাছার বাড়িতে (Jagacha Residence)হানা দিয়ে গুরুত্বপূর্ণ কিছু নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। ভুয়ো সিবিআই শুভদীপের বাড়ি থেকে পুলিশ দু’টি ওয়াকিটকি, সিবিআইয়ের জাল নিয়োগ-চিঠি-সহ বেশকিছু নথি উদ্ধার করেছে। শুভদীপের গাড়ির চালক রমেশ কায়স্থকে জেরা করে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে জগাছা পুলিশের।

এদিকে, শুভদীপকে নিয়ে তার জগাছায় সুবিনয় ঘোষ সরণীতে বাড়িতে পুলিশ তল্লাশিতে চালাতে গেলে উত্তেজিত হয়ে পড়েন ভুয়ো সিবিআই-এর মা ও বাবা। তারা কেউ শুভদীপের মুখ দেখতে চান না। এমনকী, তাঁদের ছেলে যেন উপযুক্ত শাস্তি পায়, সেটাও পুলিশকে দেখার অনুরোধ করেন শুভদীপের মা-বাবা।

অন্যদিকে, হাওড়ার জগাছার পাশাপাশি কলকাতাতেও একটি ভাড়া বাড়ি রয়েছে শুভদীপের। ওই বাড়িতে রয়েছে সেনার উর্দি, ভুয়ো আই কার্ড। সেই সমস্ত কিছু বাজেয়াপ্ত করতে চায় পুলিশ।

উল্লেখ্য, শুভদীপের সঙ্গে প্রভাবশালীদের যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। কারণ, গত বছর লকডাউনেও নীলবাতির গাড়ি নিয়ে কলকাতা-হাওড়ায় ঘুরে বেড়াতো শুভদীপ। পোস্টাল সার্ভিসের জরুরি কাজের নামে জগাছা থানা থেকে পাস জোগাড় করে সে। আর এখানেই প্রশ্ন উঠছে, কী ভাবে একজন প্রতারককে পাস দেওয়া হল? কীসের প্রভাব খাঁটিয়ে সে পাস পেলো?

 

spot_img

Related articles

সোমে শুরু মাধ্যমিক! পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা, যাতায়াতের ঝক্কি কমাতে তৎপর রাজ্য 

সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগে পরীক্ষার্থীদের যাতে...

পিসিবির ধোঁয়াশার মধ্যেই টি২০ বিশ্বকাপ খেলা নিয়ে হাটে হাড়ি ভাঙলেন পাক অধিনায়ক

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রেখেছে পিসিবি। কিন্ত হাটে হাড়ি ভেঙে দিলেন পাকিস্তানের অধিনায়ক।...

ভোটমুখী তামিলনাড়ু-কেরালা থেকে শুধু নেওয়ার ছক বিজেপির! বরাদ্দ শূন্য

বিরোধী শাসিত রাজ্য মানেই বঞ্চনা। নির্বাচনও বিজেপির সেই মানসিকতার বদল যে করতে পারে না তার প্রমাণ রাখল ২০২৬-২৭...

কেন্দ্রীয় বাজেটের লক্ষ্য ২০৪৭? বর্তমানের দিশা কোথায়

সন্দীপন দাস, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, সিটি কলেজ কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এর (Budget 2026-27) লক্ষ্য কি ২০৪৭? কিন্তু বর্তমানের দিশা...