Wednesday, June 24, 2026

মাত্র ৫  টাকায় ভরপেট খাবার ! অসহায়দের মুশকিল আসান রানাঘাট পুরসভার ‘মা ক্যান্টিন’

Date:

Share post:

লকডাউনের মতো কঠিন সময়ে কলকাতাসহ জেলায় জেলায় দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দিতে শুরু হয়েছে মা ক্যান্টিন।৫ টাকায় ডাল, সবজি, ডিম, ভাত মানুষের মুখে তুলে দিচ্ছে এই মা ক্যান্টিন। মঙ্গলবার  থেকে চালু হলো রানাঘাট পুরসভায় “মা ক্যান্টিন”। রানাঘাট পুরসভায় এর সূচণা করলেন মূখ্য পৌরপ্রশাসক কুশলদেব ব্যানার্জি ও পুরসভার কর্মীরা।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপটে কার্যত লকডাউন রাজ্য জুড়ে। অর্থনীতির বেহাল দশা ছাপ ফেলেছে দেশ তথা রাজ্যে। করোনা ভাইরাস প্রচুর মানুষের জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি কেড়েছে অনেক মানুষের পেটের ভাত। পকেটে টান মধ্যবিত্তদের। এমন অবস্থায় যারা দু’বেলা দু’মুঠো ঠিক করে খেতে পারছেন না, তাদের জন্য মসিয়া হয়ে উঠেছে ‘মা ক্যান্টিন’। এই প্রকল্পটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত।


লকডাউন এর মতো কঠিন সময়ে কলকাতাসহ জেলায় জেলায় দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দিতে শুরু হয়েছে মা ক্যান্টিন।৫ টাকায় ডাল, সবজি, ডিম, ভাত মানুষের মুখে তুলে দিচ্ছে এই মা ক্যান্টিন। কুপন সংগ্রহ করে নির্দিষ্ট সময়ে দেওয়া হচ্ছে খাবার। যাতে করে স্থানীয় মানুষজন ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। সরকারের এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন তারা। প্রতিটি জেলার স্থানীয় তৃণমূল নেতৃত্বও মানুষের পাশে থাকতে মা ক্যান্টিন চালু করতে উদ্যোগী হচ্ছেন।
তৃণমূল নেতৃত্ব মনে করছে, এই কঠিন সময়ে প্রতিটি মানুষের মুখে খাবার তুলে দেওয়া শাসক দল হিসেবে তাদের দায়িত্বের মধ্যে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত মা ক্যান্টিন প্রকল্প যে একপ্রকার সফল, তা তৃণমূল নেতৃত্বের প্রকল্প নিয়ে উদ্যোগী মনোভাব এবং সাধারণ মানুষের সন্তুষ্টিই বুঝিয়ে দিচ্ছে।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...