Tuesday, March 31, 2026

জুনিয়র উইম্বলডন চ‍্যাম্পিয়ন সমীর বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা রাজ্যপাল জগদীপ ধনকড়ের

Date:

Share post:

জুনিয়র উইম্বলডন( Wimbledon) চ‍্যাম্পিয়ন সমীর বন্দ্যোপাধ্যায়কে( samir banerjee) শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়( Governor Jagdeep dhankhar)।এদিন টুইট করে শুভেচ্ছা জানান তিনি।

রবিবার ফাইনালে সমীর হারান লিলভকে। এই জয়ে পরেই ইতিহাস গড়েন সমীর। তারপরই শুভেচ্ছায় ভেসে পড়েন প্রবাসী এই বাঙালি।

এদিন সকালে টুইটারে রাজ‍্যপাল লেখেন,” জুনিয়র উইম্বলডনের বিজেতা সমীর বন্দ্যোপাধ্যায়কে অনেক অভিনন্দন। ‘আমার শিকড়ের কথা মনে পড়ছে আজ’, ওর এই কথায় খুব খুশি হয়েছি আমি। লিয়েন্ডার পেজ এবং রমেশ কৃষ্ণনদের ঐতিহ্যবাহী তালিকায় ঢুকে পড়ল সমীর। আর একজন বাঙালি সমস্ত ভারতবাসীকে গর্বিত করল।”

এদিকে উইম্বলডন চ‍্যাম্পিয়ন হয়ে সমীর বলেন,” ফাইনাল পৌঁছে যাওয়ার পরেও উইম্বলডন জিততে পারব, সেটা ভাবিনি। ঘাসের কোর্টে এই প্রথম বার খেলতে নেমেছিলাম। তাই ভেবেছিলাম দু-একটা ম্যাচ হয়ত জিততে পারব। সেখানে আমি উইম্বলডন জিতে ফেললাম! এই ট্রফি কিন্তু আমি বাড়ির একেবারে মাঝখানে রেখে দেব, যাতে সব সময় আমার নজরের সামনে থাকে। ”

আরও পড়ুন:ষষ্ঠ উইম্বলডন চ‍্যাম্পিয়ন হয়ে পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন জোকোভিচ

advt

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...