Saturday, June 20, 2026

২২ মাসের শিশুর দেহে জিকা ভাইরাস? উদ্বেগ বাড়ছে কেরলে

Date:

Share post:

২২ মাসের এক শিশুর দেহে মিলল জিকা ভাইরাসের( jika virus) খোঁজ। সেইসঙ্গে ২২ বছরের এক অন্তঃসত্ত্বা মহিলার শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি র খোঁজ মিলেছে। আর তারপরই জিকা ভাইরাস নিয়ে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়ালো জুড়ে। সেইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ভারতে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে।

কেরলে দিনকে দিন বাড়ছে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এদিন২২ মাসের একটি শিশু সহ নতুন করে আরও তিনজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। এই নিয়ে কেরলে মোট জিকা ভাইরাসে আক্রান্তর সংখ্যা বেড়ে হল ১৮। বাবা বাবা আর এর ফলে গোটা কেরল জুড়ে চূড়ান্ত সর্তকতা জারি করা হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ একটি বিবৃতিতে জানিয়েছেন, “২২ মাসের এক শিশুও জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়াও ৪৬ বছর বয়সী এক ব্যক্তি ও ২৯ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মীও জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজ্যে মোট ১৮ জন আক্রান্তের খোঁজ মিলেছে।”

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, জিকা ভাইরাসের জন্য তিরুবনন্তপুরমে একটি পরীক্ষাকেন্দ্র তৈরি করা হয়েছে। ত্রিশূর, কোঝিকোড় মেডিক্যাল কলেজ এবং আলাপুজ্জায় ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতেও জিকা নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আপাতত দুটি ব্যাচে মোট ২৭টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, সেখানে ২৬টি ক্ষেত্রেই নেগেটিভ রিপোর্ট আসে। তৃতীয় ব্যাচে আটটি নমুনা পাঠানো হয়, তারমধ্যেই তিনজন আক্রান্তের খোঁজ মেলে।

রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে,, পুণের এনআইভি থেকে ২১০০ টেস্ট কিট পাঠানো হয়েছে। এরমধ্যে এক হাজার কিট তিরুবনন্তপুরম, ৫০০টি আলাপুজ্জায় এবং ৩০০টি ত্রিশূর ও কোঝিকোড়ে পাঠানো হয়েছে। তিরুবনন্তপুরমে পাঠানো টেস্টকিটগুলির মধ্যে ৫০০টি ট্রিপলেক্স কিট একই সঙ্গে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের নমুনা চিহ্নিতকরণে সক্ষম বলে জানা গিয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...