Friday, April 3, 2026

আগামী ১২ সেপ্টেম্বর নিট পরীক্ষার দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Date:

Share post:

নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-এর দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আগামী ১২ সেপ্টেম্বর এই পরীক্ষা পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সারা দেশের একাধিক কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। আজ অর্থ্যাৎ সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী একটি টুইটে একথা জানিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আরও জানিয়েছেন, কোভিড বিধি মেনে পরীক্ষার আয়োজন করা হবে। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে আরও বেশি শহরে পরীক্ষার আয়োজন করা হবে।  মোট ১৯৮টি শহরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।   ২০২০ তে যেখানে পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সংখ্যা ৩ হাজার ৮৬২ ছিল, তা এবারে আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টে থেকে  এনটিএ(NTA)-র ওয়েসবাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ntaneet.nic.in-এ নিট ইউজি ২০২১ পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

কোভিড প্রোটোকল মেনে চলতে পরীক্ষাগ্রহণ কেন্দ্রে পরীক্ষার্থীদের মাস্ক দেওয়া হবে। পরীক্ষা গ্রহণ থেকে পরীক্ষার্থীদের প্রবেশ ও বেরোনোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সময় থাকবে। এছাড়াও কন্টাক্টলেস রেজিস্ট্রেশন, যথাযথ স্যানিটাইজেশন ও সামাজিক দূরত্ব বিধি রেখে পরীক্ষার্থীদের বসানোর বন্দোবস্ত করা হবে।

প্রসঙ্গত, চলতি বছর ১লা আগস্ট নিট পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। পরীক্ষার্থীরা এই পরীক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। অবশেষে সোমবার পরীক্ষার্থীদের উদ্বেগের অবসান ঘটিয়ে পরীক্ষার দিন ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...