Monday, June 22, 2026

সফলভাবে মহাকাশ থেকে ঘুরে এলেন সিরিষা, কেমন ছিল ৯০ মিনিটের সফর

Date:

Share post:

শুরুতে আবহাওয়া খানিকটা খারাপ ছিল।তাই নির্দিষ্ট সময়ের ঘণ্টা দুয়েক পরে (স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে) মহাকাশের উদ্দেশে পাড়ি দিল ভার্জিন গ্যালাক্টিকের মহাকাশযান ভিএসএস ইউনিটি বা ইউনিটি-২২। আমেরিকার নিউ মেক্সিকোর মরুশহর ট্রুথ অর কনসিকোয়েন্সেসের খানিক দূরে মরুভূমি থেকে মহাকাশযানটি যাত্রা শুরু করে। যার অন্যতম যাত্রী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার সিরিষা বান্দালা।

সাইকেলে চড়ে আজ মহাকাশযান পর্যন্ত পৌঁছন ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন। উৎসাহ এতটাই চরমে ছিল যে মহাকাশযানের কাছে পৌঁছতেই সিরিষা-সহ আরও তিন সযাত্রীকে জড়িয়ে ধরেন তিনি। এরপর সেই ভিডিয়োটি টুইটারে শেয়ার করেন রিচার্ড নিজে ।ক্যাপশানে তিনি লিখেছেন, ‘‘মহাকাশে যাওয়ার এক সুন্দর দিন আজ।’’

আকাশের অন্তিম প্রান্তে যেখানে মহাকাশ শুরু হচ্ছে, সেখান থেকে ঘুরে ফিরে আসে তাঁদের মহাকাশযান। পৃথিবীর মাটি ছাড়ার পরে প্রথমে একটি জোড়া ‘মাদারশিপ’ ৫০ হাজার ফুট পর্যন্ত উঠে ইউনিটি-২২-কে মুক্ত করে দেয়। ‘মাদারশিপ’ থেকে ইউনিটি-২২ মুক্ত হওয়ার পরেই তার দু’টি ইঞ্জিন চালু হয়ে যায়।এর পরেই ঘণ্টায় প্রায় ৩৭০০ কিলোমিটার গতিবেগে ইউনিটি-২২ মহাকাশের প্রান্তে ৮০ কিলোমিটার উচ্চতায় ওঠে। এইসময় সিট বেল্ট খোলা যায়। সেইসময় কিছুক্ষণের জন্য ভারশূন্য অবস্থায় থাকেন সিরিষারা। সেখান থেকে পৃথিবীর অর্ধচন্দ্রাকার আকৃতি পর্যবেক্ষণ করেন তাঁরা। তাঁর ঠিক কিছুক্ষণ পরেই ফের শুরু হয় পৃথিবীতে ফেরার তোড়জোড়।

advt

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...