Friday, June 26, 2026

ধাক্কা সামলে আরও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৩৯৭ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫২,৭৬৯.৭৩ (⬆️ ০.৭৬%)

🔹নিফটি ১৫,৮১২.৩৫ (⬆️ ০.৭৬%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। সোমবার এক ধাক্কায় ৩৯৭ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১১৯ পয়েন্ট।

আরও পড়ুন:জ্বালানির পরলৌকিক কর্ম! GPO থেকে খোদ প্রধানমন্ত্রীর দফতরে শ্রাদ্ধানুষ্ঠানের কার্ড

মঙ্গলবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ৩৯৭ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৯৭.০৪ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,৭৬৯.৭৩। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১১৯.৭৫ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৮১২.৩৫।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...