Sunday, March 15, 2026

দিলীপ ‘অন্ধ ধৃতরাষ্ট্র’! দল বিরোধী কাজে বরখাস্ত হয়ে তোপ ৩ বিজেপি নেতার

Date:

Share post:

দলের অন্দরে কোন্দলে জর্জরিত রাজ্য গেরুয়া শিবির। সাম্প্রতিক সময়ে আদি ও নব্য গোষ্ঠীর দ্বন্দ্ব সামাল দিতে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়েছে। এহেন পরিস্থিতিতে এবার কড়া হতে ময়দানে নামল রাজ্য বিজেপি নেতৃত্ব(BJP leaders)। সম্প্রতি দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হলো পুরুলিয়া জেলা(Purulia district) বিজেপির ৩ নেতাকে।

দল থেকে সাসপেন্ড হওয়া বিজেপির এই তিন নেতা হলেন, বিজেপির এসসি মোর্চার সাধারণ সম্পাদক নেতা স্বপন বাউরি, কাশিপুর বিধানসভার আইনি সেলের কনভেনার শুভদীপ প্রামাণিক এবং বলরামপুর বিধানসভার মণ্ডল সভাপতি অশ্বিনী সিং সর্দার। স্বপন বাউরির বিরুদ্ধে অভিযোগ, বিধানসভা নির্বাচনে দলের নির্দেশ অমান্য করে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দল ও দলের নেতৃত্ব সম্পর্কে দিনের পর দিন কুরুচিকর মন্তব্য করে এসেছেন শুভদীপ প্রামানিক। পাশাপাশি অশ্বিনী সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি দলের নির্দেশ অমান্য করে বলরামপুর বিধানসভা থেকে নির্বাচন লড়েছেন।

আরও পড়ুন:এক ছাদের নিচে পরিবার নিয়ে মহাভোজের ঠিকানা দিলেন শ্রীলেখা-সাহেবরা

এদিকে দল থেকে সাসপেন্ড হওয়ার পরই দলের বিরুদ্ধে রীতিমত তোপ দেগেছেন ওই তিন নেতা। স্বপন বাউরি বলেন, প্রকৃত কর্মীদের মর্যাদা দেওয়া হচ্ছে না। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিধানসভায় টিকিট দেওয়া হয়েছে। এখন দলে কিছু শয়তান ঢুকেছে, যারা টাকার বিনিময়ে টিকিট নিলাম করেছে। পাশাপাশি দিলীপ ঘোষকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলেও তোপ দাগেন তিনি। তোপ দাগতে ছাড়েননি শুভদীপ প্রামাণিক। তিনি বলেন, ‘দলে পুরোনো কর্মী দের কোনো মর্যাদা নেই তাই বিধানসভা নির্বাচনের নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছিলাম।’

এদিকে অন্তর্কলহে জর্জরিত বিজেপি নেতাদের বরখাস্ত নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক হাজারী বাউরি বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, “বিজেপি দলের মধ্যে ভাগ-বাঁটোয়ারা নিয়ে অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে। এদের দলের মধ্যে কোন আইন-শৃঙ্খলা যে নেই, এই ঘটনা তারই প্রমাণ”।

 

spot_img

Related articles

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...

বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

কোনও বোর্ড বা দেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ে বড় হতে পারে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ...

বড় কাছারিতে ভক্তিভরে পুজো, ৬০ ব্যবসায়ীর হাতে স্টলের চাবি তুলে দিলেন অভিষেক

২ বছরের মধ্যে প্রতিশ্রুতি রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দির সংলগ্ন দোকানপাট নতুনভাবে গড়ে দিলেন...