Friday, June 26, 2026

মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গো মাংস বিক্রি নয়, আইন আনছে অসম সরকার

Date:

Share post:

শাসকদল যেখানে বিজেপি(BJP) সেখানে গরু নিয়ে আড়ম্ভর হবে না, এমনটা ভাবাই যায় না। আর সেই ছকেই অসমে(Assam) গো রক্ষার্থে কোমর বেঁধে ময়দানে নামল হিমন্ত বিশ্ব শর্মার সরকার(Hemant Vishwakarma)। গো রক্ষায়(cow save) সম্প্রতি রাজ্যে নয়া আইন লাগু করতে চলেছে অসম সরকার। যেখানে জানানো হয়েছে, মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গোরুর মাংস বিক্রি করা যাবে না।

জানা গিয়েছে, গো সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে এক নয়া বিল আনতে চলেছে হিমন্ত বিশ্ব শর্মা। দাবি করা হচ্ছে অসম থেকে বাংলাদেশে গরু পাচার রুখতে গো সংরক্ষণের এক কড়া আইন লাগু করা হবে। এক্ষেত্রে পশুহত্যা বিরোধী আইনকে গুরুত্ব দেবে সরকার। যদিও কৃষিকাজের জন্য গরু ব্যবহারে কোন রকম নিষেধাজ্ঞা থাকবে না। তবে নির্দিষ্ট বাজারের বাইরে গরু কেনা বেচায় লাগু হবে কড়া নিয়ম। যে নয়া বিল আসতে চলেছে তাতে বলা হয়েছে, কোনও মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গরুর মাংসও বিক্রি করা যাবে না। তবে এই নতুন নিয়ম জারি নিয়ে সরকারের বিরুদ্ধে নানান জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ। অভিযোগ তোলা হয়েছে এই ধরনের আইন সাধারণ মানুষের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলবে।

আরও পড়ুন:যোগীর শাসনে জঙ্গলরাজ উত্তরপ্রদেশে, আদিত্যনাথকে খোলা চিঠি ৭৪ প্রাক্তন আমলার

যদিও গো রক্ষায় কঠোর সরকারের অবশ্য স্পষ্ট বক্তব্য নিয়ম ভাঙলে কঠিন শাস্তি পেতে হবে। এক্ষেত্রে ৮ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, পাশাপাশি ৩ থেকে ৮ বছরের কারাদণ্ড হতে পারে। এদিকে এই বিলের তীব্র বিরোধিতা করেছেন অসমের সংখ্যালঘু জননেতারা। বিধানসভাও উত্তাল হয়েছে বিষয়টি নিয়ে। আশঙ্কা করা হচ্ছে এই ধরনের আইন সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে পারে রাজ্যে।

 

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...