Saturday, April 4, 2026

শিক্ষামন্ত্রীর নামে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, গ্রেফতার ব্যবসায়ী

Date:

Share post:

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নামে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের করার কারণে গ্রেফতার হলেন এক ব্যবসায়ী। গড়িয়ার পাটুলি থেকে অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। সোশাল মিডিয়ায় শিক্ষামন্ত্রীর প্রোফাইলে কুরুচিকর মন্তব্য করায়, গত ২ জুন বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কী কারণে মন্ত্রীর প্রোফাইলে কুরুচিকর মন্তব্য কর তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল পাটুলি থেকে অভিযুক্ত পার্থ চক্রবর্তীকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে মন্ত্রীর প্রোফাইলে কুরুচিকর মন্তব্য করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এর পেছনে অন্য কারও মদত ছিল কিনা, তাও দেখা হচ্ছে। এমনকি এর সঙ্গে রাজনৈতিক যোগ আছে কিনা তা নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে। যদিও পুলিশে জেরায় এখনও তামন কিছু ইঙ্গিত পাওয়া যায়নি বলে খবর।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...