Thursday, June 25, 2026

ট্রানজিট রিমান্ডে আনা হল ভুয়ো অফিসার শুভদীপকে, আজই তোলা হবে আদালতে

Date:

Share post:

হাওড়ায় নিয়ে আসা হল ভুয়ো সিবিআই (Cbi) অফিসার শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে (Shubhadip Benarjee)। সোমবার, দিল্লির (Delhi) চাণক্যপুরীর এক পাঁচতারা হোটেল জগাছার বাসিন্দা শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ (Police)। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের তিনদিনের ট্রানজিট রিমান্ডে আনা হয়েছে তাঁকে। আপাতত নিয়ে যাওয়া হয়েছে জগাছা থানায়। শুভদীপের বিরুদ্ধে সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। আজ ধৃতকে হাওড়া আদালতে তোলা হবে। তাঁর স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলা করে

কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের অধীন সিবিআই। এই মন্ত্রকের অফিস দিল্লির নর্থ ব্লকে (North Block)। নিজের পরিচয়কে বিশ্বাসযোগ্য করতে নর্থ ব্লকের সামনে দাঁড়িয়েই ছবি তুলেছিলেন অভিযুক্ত শুভদীপ।

ভুয়ো সিবিআই অফিসার, রেলের ভিজিল্যান্স অফিসার পরিচয় দেওয়া, কেন্দ্রীয় সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, নীলবাতি লাগানো গাড়িতে যাতায়াত, এরকম একাধিক অভিযোগ রয়েছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সিবিআই অফিসার পরিচয় দিয়েই বিয়ে করেছিলেন তিনি। স্ত্রী তাঁর প্রতারণা ধরে ফেলে পুলিশে অভিযোগ দায়ের করেন। বিবাহ বিচ্ছেদের মামলা করেন। সেই সময় বাড়ি ছেড়ে পালান শুভদীপ।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...