Friday, April 3, 2026

নতুন বেঞ্চে মুখ্যমন্ত্রীর নন্দীগ্রাম-মামলার শুনানি বুধবার

Date:

Share post:

নন্দীগ্রামের ভোটের পুনর্গণনার দাবিতে হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি হবে আগামীকাল, বুধবার৷

পুনর্গণনা সংক্রান্ত এই মামলা থেকে গত বুধবার সরে গিয়েছেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সোমবার এই মামলা পাঠিয়েছেন বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে৷ এই বেঞ্চেই বুধবার মুখ্যমন্ত্রীর দায়ের করা মূল মামলার শুনানি শুরু হবে৷

‘নন্দীগ্রাম কেন্দ্রের ভোট গণনায় কারচুপি করে জয়ী হয়েছে বিজেপি৷’ গত ২ মে থেকেই এই অভিযোগ তুলেছে তৃণমূল। সেদিনই মুখ্যমন্ত্রী বলেছিলেন, “কারচুপি হয়েছে, আমরা কোর্টে যাবো”৷ সেই অভিযোগকে সামনে রেখেই বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- টোকিও অলিম্পিক অভিযানের সঙ্গে সরকারের ‘নিউ ইন্ডিয়া’ দৃষ্টিভঙ্গি মিলে যায়: প্রধানমন্ত্রী

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...