Monday, March 23, 2026

ফের বাড়লো করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ হাজার ৪৪৩ জন

Date:

Share post:

দৈনিক সংক্রমণ কমলেও কমেনি মৃত্যুর সংখ্যা। করোনায় (Coronavirus) আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু ফের পেরল ২ হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় দেশে (India) করোনা সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৪৪৩ জন। ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে এই প্রথমবার এতটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ২০ জনের। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩১ হাজার ৩১৫ জন। কোভিডে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৬৩ হাজার ৭২০ জন।

আরও পড়ুন-আল কায়েদা যোগ: শহরে ৩ জঙ্গি গ্রেফতারের পর প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র (Maharashtra) এবং কেরলে (Kerala) মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১০০। বাকি সব রাজ্যেই ১০০-র কম। তবে মধ্যপ্রদেশে (Madhya pradesh) দৈনিক মৃত্যু পৌঁছেছে ১৫০০-র কাছাকাছি। ওই রাজ্যে এমন বাড়বাড়ন্তের জন্যই ভারতের দৈনিক মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে।

 

Related articles

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal)...

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...