Saturday, June 13, 2026

দ্রুত হোক উপনির্বাচন: দাবি নিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল

Date:

Share post:

রাজ্যে উপনির্বাচন করার দাবি নিয়ে বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে তৃণমূলের (Tmc) প্রতিনিধিদল। তৃণমূল সূত্রের খবর, কম সময়ের মধ্যেই তারা উপনির্বাচনের প্রস্তুতি সেরে ফেলতে পারবে। প্রচারের জন্য সাতদিন দিলেই হবে বলে জানাবে প্রতিনিধি দল।

কিছুদিন আগে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানিয়েছিলেন, রাজ্যে 7 টি কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়েছে। সেগুলো নির্বাচন কমিশন দ্রুত করিয়ে দিক। প্রস্তুতির জন্য তৃণমূলের বেশি সময় লাগবে না। এই দাবি নিয়েই বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধিদল।

এ বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, এই মুহূর্তে করোনা সংক্রমণের হার যথেষ্ট কম রয়েছে। দলনেত্রী জানিয়েছেন, কম সময়ের মধ্যেই তাঁরা উপনির্বাচনের প্রস্তুতি সেরে নিতে পারবেন। সুতরাং এই সময়টি উপনির্বাচন করার পক্ষে আদর্শ সময়।

তবে তৃণমূলের এই দাবিকে কটাক্ষ করেছেন বিজেপির (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, উপনির্বাচনের বিষয়টি দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের বিবেচ্য। তবে পুরভোট রাজ্যের বিষয়। রাজ্য সরকার সেটা দ্রুত করার নির্দেশ দিক। শাসকদলের দাবি মেনে কবে রাজ্যে উপনির্বাচনে দিন ঘোষণা হয় সেটাই দেখার।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...