Tuesday, March 24, 2026

“PAC চেয়ারম্যান ইস্যুতে রাষ্ট্রপতি-রাজ্যপাল যেখানে খুশি যাক!” শুভেন্দুকে কড়া জবাব স্পিকারের

Date:

Share post:

PAC চেয়ারম্যান পদে কেন মুকুল রায় (Mukul Roy)? এই ইস্যুতে ক্রমাগত সুর চড়াচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী(Subhendu Adhikary)-সহ বিজেপির (BJP) নব নির্বাচিত বিধায়করা। যা নিয়ে শুধু রাজ্যপাল (Governor) নয়, রাষ্ট্রপতি (President)-সহ লোকসভার স্পিকার (Speaker of Loksabha), এমনকী সারা দেশের সামনে বিষয়টি তুলে ধরতে চাইছেন শুভেন্দু। তার আগে বিধানসভায় নিজেদের কোটার একাধিক কমিটি থেকে বিজেপি বিধায়করা শুভেন্দুর উসকানিতে ইস্তফা দিয়েছেন।

এরপরই রাজ্য বিধানসভার স্পিকার (Speaker of West Bengal Assembly) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banarjee) তাঁর প্রতিক্রিয়াতে জানান, রাজ্যপাল, রাষ্ট্রপতি যেখানে ইচ্ছে যেতে পারেন বিজেপি বিধায়করা। তাঁর কথায়, ‘‘যা করেছি, তা সম্পূর্ণ আইন মেনে করেছি। লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচিত হচ্ছে না, এবার তা নিয়ে কি আওয়াজ তুলবে? রাজ্যপাল, রাষ্ট্রপতি যেখানে ইচ্ছে যাক। অনুরোধ করার পরেও যখন শোনেনি, তখন পদত্যাগপত্র জমা নিয়েছি, পরীক্ষা করে সব জানাব। এর মধ্যে তো ১৬ তারিখ বৈঠক ডেকে দিয়েছি।’’

প্রসঙ্গত, আগামী শুক্রবার বিধানসভার ৪১টি কমিটির চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসবেন স্পিকার। তার আগেই বিজেপি বিধায়করা চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিরোধী দলনেতা জানিয়েছেন ওইদিন বিজেপির কোনও প্রতিনিধি উপস্থিত থাকবেন না।”

আরও পড়ুন- টোকিও অলিম্পিক অভিযানের সঙ্গে সরকারের ‘নিউ ইন্ডিয়া’ দৃষ্টিভঙ্গি মিলে যায়: প্রধানমন্ত্রী

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...